|
কার জন্মদিন
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানেই ক্যারিবিয়ান দলের কেমার রোচের জন্মদিন পালন করলেন হোল্ডাররা।

সুরক্ষাবিধি মেনে কীভাবে জন্মদিন পালন
করোনার সংক্রমণ রুখতে মুখে মাস্ক থাকা যেমন বাধ্যতামলক তেমনই রয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা। তাই সামাজিক দূরত্বের বিধি নিষেধ মেনেই ক্যারিবিয়ান পেসার কেমার রোচের জন্মদিন পালন করে দৃষ্টান্ত তৈরি করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এক ভিডিওতে দেখা গিয়েছে, কেমার রোচকে মাঝখানে দাঁড় করিয়ে দূরত্ব বজার রেখে গোল করে ঘিরে হ্যাপি বার্থ ডে টু ইউ গান গেয়ে সেলিব্রেশন ক্যারিবিয়ান দল জন্মদিন সেলিব্রেট করে।

করোনা পরবর্তী সময় কবে শুরু ক্রিকেট
করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দল যারা বিদেশ সফর করছে। এই মুহূর্তে সিরিজ খেলতে দল ইংল্যান্ডে রয়েছে। ৮ জুলাই রোসবোলে ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময় আন্তর্জাতিক ক্রিকেটে ঢাকে কাঠি পড়তে চলেছে।

শেষবার কবে ক্রিকেট মাঠে বল গড়িয়েছে
১৩ মার্চ শেষবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ওডিআই ম্যাচ হয়েছিল। এরপর ১৫ মার্চ থেকে করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সব ম্যাচ বন্ধ রয়েছে।


Click it and Unblock the Notifications
করোনা উদ্বেগে একটি শহরে আইপিএল হলে কোন শহর লড়াইয়ে এগিয়ে জেনে নিন


















