করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে, ক্রিকেটারদের কী কী সতর্কতা নেওয়া উচিত জানালেন সচিন

கிரெக் சாப்பல் பற்றி உண்மை பேசிய இர்பான் பதான்- வீடியோ

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুমিছিল। যেকারণে মন ভালো নেই সচিনের। এজন্যেই এবছর ৪৭ তম জন্মদিনটা সেলিব্রেশনে না করেছেন ক্রিকেটঈশ্বর। শুক্রবার ২৪ এপ্রিল ৪৭বছর পা দিচ্ছেন লিটল মাস্টার। তার আগে এক সাক্ষাৎকারে করোনা পরবর্তী সময় ক্রিকেটারদের কী কী সাবধানতা নেওয়া উচিত জানালেন সচিন তেন্ডুলকর।

লালার ব্যবহার

লালার ব্যবহার

ক্রিকেট মাঠে পেসাররা যাতে সুইংয়ে বাড়তি সুবিধে পান, সেই কারণে দলের ক্রিকেটাররা মুখের লালা বা থুতু ব্যবহার করে বলের পালিশ চকচকে করেন। করোনা পরবর্তী সময় ক্রিকেট শুরু হলে সাময়িক সময়ের জন্য বলে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হোক চাইছেন সচিন। তিনি জানিয়েছেন, 'করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে ক্রিকেটারদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। ক্রিকেটাররা স্বভাববশত লালা ব্যবহার করতে গেলেও করোনা আতঙ্ক ওদের তাড়া করবে। সেকারণেই কিছু সময়ের জন্যে লালার ব্যবহার বন্ধ হতে চলেছে বলে মনে হয়। সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে লালার ব্যবহার না করাটাও পড়ছে। '

শামি থেকে প্রবীণ কুমার লালার ব্যবহার না দেখার সম্ভাবনা জানিয়েছিলেন

শামি থেকে প্রবীণ কুমার লালার ব্যবহার না দেখার সম্ভাবনা জানিয়েছিলেন

ভারতীয় পেসার মহম্মদ শামি আগেই এই নিয়ে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন করোনা পরবর্তী ক্রিকেটে আর হয়ত থুতু দিয়ে বল ঘষতে দেখা যাবে না। এরপর তিন প্রাক্তন পেসার জেসন গিলেসপি, বেঙ্কটেশ প্রসাদ ও প্রবীণ কুমার আগামী দিনে থুতু লাগিয়ে পালিশ তোলার দৃশ্য এখন আর দেখা যাবে না বলে মন্তব্য করেন। এবার একই মন্তব্য করলেন সচিন।

সতীর্থ ক্রিকেটারকে জড়িয়ে ধরতে না করছেন সচিন

সতীর্থ ক্রিকেটারকে জড়িয়ে ধরতে না করছেন সচিন

ক্রিকেট মাঠে সতীর্থ ক্রিকেটারকে জড়িয়ে ধরা বা হাত মেশালো এগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার পরামর্শ সচিন তেন্ডুলকরের।

করোনাকে হারিয়ে ক্রিকেট শুরুর প্রত্যাশায় সচিন

করোনাকে হারিয়ে ক্রিকেট শুরুর প্রত্যাশায় সচিন

করোনাকে হারিয়ে ক্রিকেট শুরুর প্রত্যাশায় লিটল মাস্টার। সেই সঙ্গে সচিনও এও পরিষ্কার করে দেন, তবে বিসিসিআইকে ক্রিকেটারদের সুরক্ষা আগে দেখতে হবে। দেশ থেকে করোনা নির্মূল হলে প্রশাসন ও বিসিসিআই যখন মনে করবে ক্রিকেট শুরু করলে ক্রিকেটার ও দর্শকদের জীবন নিয়ে কোনও ঝুঁকি নেই, তখনই ক্রিকেট শুরু হওয়া উচিত। তার আগে নয়।

সচিন কি ফাঁকা মাঠে খেলা হওয়ার পক্ষে, জেনে নিন ক্রিকেটঈশ্বর কী বলছেন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 23, 2020, 23:10 [IST]
Other articles published on Apr 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+