
উইকেটের পিছনে বিরাট
বিরাট কোহলি জানিয়েছেন, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথায় কোনও এক ম্যাচে ভারতের তিনি উইকেট কিপিংও করেছেন। সেই অভিজ্ঞতা তাঁর কাছে কতখানি আকর্ষণীয় এবং ভয়ঙ্কর ছিল, তাও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বাংলাদেশের বিরুদ্ধে উইকেটের পিছনে কোহলি
২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে এক ওয়ান ডে ম্যাচের স্মৃতি তুলে ধরেছেন বিরাট কোহলি। বলেছেন, ওই ম্যাচ চলাকালীন অধিনায়ক এমএস ধোনি কিছুক্ষণের জন্য মাঠের বাইরে গিয়েছিলেন। পরিবর্তে মাহি তাঁর হাতে নিজের উইকেটকিপিংয়ের দস্তানা ধরিয়ে দিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন কোহলি।

কোহলি তো অবাক
বাংলাদেশের বিরুদ্ধে ওই ম্যাচে বিরাট কোহলিকে দুই-তিন ওভারের জন্য উইকেটকিপিং করতে বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পিছনে তিনি ঠিক দুই ওভারই দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছেন কোহলি। বলেছেন, ধোনির অনুপস্থিতিতে ওই দুই ওভার তিনি দলের ফিল্ডিংও সাজিয়েছিলেন।

কেমন অনুভূতি
বিশ্বের অন্যতম দ্রুত ফাস্ট বোলার উমেশ যাদবের বলের সামনে উইকেটকিপিং করতে গিয়ে প্রথমে তিনি ভয় পেয়েছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। এই ভেবে আতঙ্কিত হয়েছিলেন যে বল যদি সরাসরি এসে তাঁর নাকে আঘাত করে। হেলমেট পরে উইকেটকিপিং করবেন বলে ভাবলেও চক্ষুলজ্জায় নিজের সিদ্ধান্ত পাল্টেছিলেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।


Click it and Unblock the Notifications



















