বিরাট তুমি অসুস্থ হয়ে পড়ছ!কেন মায়ের বকুনির মুখোমুখি কোহলি?

ক্রিকেট নিয়ে জমজমাট আড্ডায় বিরাট কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল। করোনা ধাক্কায় দেশে ক্রিকেট এখন বন্ধ। বৃহস্পতিবার সন্ধ্যেতে তাই মায়াঙ্কের ক্রিকেট আড্ডায় এলেন ভারত অধিনায়ক বিরাট।

বিরাটের ফিটনেস সাধনা

বিরাটের ফিটনেস সাধনা

ফিটনেস চর্চাকে ভারতীয় ক্রিকেটে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন বিরাট। শুধুমাত্র চর্চার জন্যে নয়, বাইশ গজে প্রতিদিন নিজের সেরাটা উজার করে দিতে ফিটনেসকে সাধনায় পর্যায়ে নিয়ে গিয়েছেন কোহলি। খাওয়ায় নিয়ন্ত্রণ, নিয়মিত জিম ও ঘন্টার পর ঘন্টা শরীর চর্চা করে বিশ্বের সেরা অ্যাথলিটদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন বিরাট।

এই ফিটনেসের জন্যে মায়ের কাছে বকুনি খেয়েছেন

এই ফিটনেসের জন্যে মায়ের কাছে বকুনি খেয়েছেন

মায়াঙ্কের সঙ্গে ক্রিকেট আড্ডায় বিরাট বলেছেন, তাঁর ফিটনেস চর্চার জন্য মায়ের কাছে বহুবার বকুনি খেয়ে হয়েছে। ক্রিকেট খেলার ক্ষেত্রে ফিটনেস কতটা জরুরি সেটা মাকে বোঝাতে গিয়েছে বেশ চাপে পড়তে হয়েছে।

বিরাট তুমি দুর্বল হচ্ছ, মাকে এমনই বলতে শুনেছেন কোহলি

বিরাট তুমি দুর্বল হচ্ছ, মাকে এমনই বলতে শুনেছেন কোহলি

বিরাট আরও বলেন, 'ঘন্টার পর ঘন্টা ফিটনেস চর্চার করার পর ঘরে ফিরতে মাকে প্রতিদিনই বলতে শুনেছি বিরাট তুমি দুর্বল হয়ে যাচ্ছ। খাওয়া দাওয়া করো, নইলে তুমি অসুস্থ হয়ে পড়বে। প্রতিদিন মাকে এরপর বোঝাতে হয়েছে ক্রিকেট আমার জ্ঞানধ্যান। সেই কারণে আমাকে ওজন কমাতে হয়।তাই এত পরিশ্রম। প্রতিদিন মাকে এটাতে বোঝাতে বেশ ঝক্কি পোয়াতে হত!'

কবে ক্রিকেটে ফিরবেন বিরাট

কবে ক্রিকেটে ফিরবেন বিরাট

সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে শুরু আইপিএল। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট শুরুর ইঙ্গিত দিয়েছে। সেক্ষেত্রে আইপিএল বা তার আগে আন্তর্জাতিক ক্রিকেট হলে সেই সিরিজ দিয়েই বাইশ গজে ফিরতে পারেন বিরাট।

অধিনায়ক হিসেবে সর্বাধিক আইপিএল ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় ভারতের ৪

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 23, 2020, 20:58 [IST]
Other articles published on Jul 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+