
করোনা বিধিনিষেধ সঠিকভাবে পালন করা হয়নি
এখানেই শেষ নয়। চেন্নাই সুপার কিংস শিবিরে মারণ ভাইরাস জাঁকিয়ে বসার পর, করোনা নিয়ে অতীতে দলের গা ছাড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী সিএসকে দলের করোনা বিধিনিষেধকে হালকাভাবে নেওয়ায় অভিযোগও উঠছে।

কেন অভিযোগ
করোনাকে হালকা ভাবে নিয়ে বিপদ বলে মনে করা হচ্ছে। অন্য দলগুলি যখন বিমানযাত্রার সময়ে পিপিই কিট পরেছিল, সেখানে চেন্নাই দলের অনেকেরই বিমানযাত্রার সময় মুখে মাস্ক ছিল না। সঙ্গে বিমানবন্দরে একসঙ্গে গ্রুপ সেলফি তুলতেও দেখা যায়। বিমানবন্দরে দূরত্ববিধিও পুরোপুরি মেনে চলা হয়নি বলে অভিযোগ।

ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন
দলের অধিনায়ক প্রাক মরসুমর প্রস্তুতির জন্যে চেন্নাইয়ে শিবির করতে চেলেছিলেন। সেই মতো ১৫ থেকে ২০ অগাস্ট সিএসকে দল চিপকে ক্রিকেট মাঠে অনুশীলন সেরে দুবাইয়ের বিমান ধরেছিল। এক্ষেত্রে ভারতে করোনা সংকটের মাঝে অনুশীলন করা নিয়ে ধোনি কি বেশি ঝুঁকি নিয়ে ফেললেন সেই প্রশ্নও উঠছে। প্রসঙ্গত আইপিএলের ৮ ফ্র্যাঞ্চাইজির মধ্যে ধোনির চেন্নাই দলই একমাত্র প্রস্তুতি সেরেছিল। বাকি দলগুলি কোনও ঝুঁকি না নিয়ে আমিরশাহীতে কোয়ারেন্টানে থাকার পর ক্রিকেট মাঠে ফিরেছে।

চেন্নাইয়ের বিরুদ্ধে পদক্ষেপ
সিএসকে দলে করোনা ধরা পড়ার পর, বিসিসিআইয়ের কাছে ভাইরাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে বাকি ফ্রাঞ্চাইজিরা।সমস্ত দলের ক্রিকেটাররা যেখানে মাস্ক, পিপিই কিট পড়ে বিমানে উঠেছিলেন। সেখানে চেন্নাইয়ের শিবিরে রায়নাদের ন্যূনতম সামাজিক দূরত্বটুকু মানতে দেখা যায়নি।
|
ভাইরাল ভিডিও
সেই সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছে চেন্নাই দলের করোনা আক্রান্ত ক্রিকেটার দীপক চাহার দুবাই পৌঁছে একজনকে জড়িয়ে ধরেন। আইপিএল খেলতে গিয়ে বোর্ডের এসওপি প্রোটিকল অনুযায়ী কোভিড সংকটে কাউকে জড়িয়ে ধরা নিয়মবিরুদ্ধ। সেখানে দীপক চাহার কীভাবে ভাইরাল ভিডিওতে এক ক্রিকেট ফ্যানকে জড়িয়ে ধরলেন সেই নিয়ে বড় বিতর্ক তৈরি হয়ে গেল।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০: চেন্নাই শিবিরের এই খবরে ফ্যানেদের হার্টব্রেক! 'আইপিএল তোমাকে মিস করবে'


















