ভালো খেললেও বিশ্বকাপ জিতবে না ভারত, জানাচ্ছে বুকিরা

মুম্বই, ২৩ মার্চ : কে জিতবে আইসিসি বিশ্বকাপ ২০১৫? আপাতত এই প্রশ্নেই উত্তাল গোটা ক্রিকেট দুনিয়া। গতবারের চ্যাম্পিয়ন ভারত নাকি সবচেয়ে বেশিবার ট্রফি ঘরে তোলা অস্ট্রেলিয়া। নাকি একবারও বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড এবছর কাপ জিতবে তা জানতে আগামী ২৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

তবে এসবের ধারকাছ দিয়ে না গিয়ে বুকিরা জানিয়ে দিয়েছে যে মহেন্দ্র সিং ধোনির ভারত যতই ভালো খেলুক, বিশ্বকাপ জিততে পারবে না।

বুকিদের পছন্দের তালিকায় পয়লা নম্বরে রয়েছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। বুকিদের হিসাব অনুযায়ী চারটি দলের মধ্যে ভারতের সম্ভাবনা সবচেয়ে কম দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তোলার ব্যাপারে। বাজি ধরা টাকায় সবচেয়ে কম মূল্য যার ওঠে সেই দলের কাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেই হিসাবে একনম্বর অজিদের দর উঠেছে ১ টাকায় ১.২০ টাকা। এরপর দক্ষিণ আফ্রিকার দর ৩ টাকা, নিউজিল্যান্ডের ৪.৫০ টাকা ও সবশেষে ভারতের দর ১ টাকায় ৬ টাকা।

বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেখানে ফেভারিট ধরা হয়েছে অজিদেরই। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বুকিদের পছন্দের তালিকায় প্রথম প্রোটিয়ারা।

তবে বেশ কিছু জিনিস ভাবনা-চিন্তা করে ম্যাচের আগের দিন চূড়ান্তভাবে দর ঠিক করা হয় বলে জানিয়েছেন এক বুকি। তিনি আরও জানান, পুলিশের ভয়ে অনেক বড় বড় বুকি গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন। কারণ বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন পার্টি-অনুষ্ঠানে আচমকা হানা দিচ্ছে পুলিশ। তাই তা থেকে বাঁচতেই এমন সতর্কতা অবলম্বন করছে বুকিরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 23, 2015, 15:13 [IST]
Other articles published on Mar 23, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+