কেন বিরাট কোহলির জামা পরেন, তা জানালেন অনুষ্কা শর্মা নিজেই

ஐபிஎல்லில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் சாதனைகள் !!

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। কিন্তু সেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট থেকে বেশ কিছু দিনের ছুটি পেয়েই তিনি সস্ত্রীক উড়ে যান ভূটানে, ছুটি কাটাতে। একান্ত মুহূর্তের সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো আলোড়ন ফেলেছেন বিরুষ্কা। ঠিক আগের মতো এবারও কপোত-কপোতির হাসিখুশি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাঁদের এই সদা আনন্দের রহস্য উন্মোচন করলেন বিরাট-অনুষ্কা নিজেই।

বিরাটের জামা অনুষ্কার

বিরাটের জামা অনুষ্কার

এক সাক্ষাৎকারে নির্দিষ্ট পাবলিকেশনের তরফে অনুষ্কা শর্মাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন তাঁকে মাঝে মাঝেই বিরাট কোহলির জামা পরতে দেখা যায়। উত্তরে অনুষ্কা বলেন, আসলে বিরাটের আলমারিতে প্রচুর টি-শার্ট ও স্টাফ থাকে। তার মধ্যে কয়েকটি তিনি ধার নিয়ে থাকেন। তবে বেশিরভাগ সময়ে তিনি বিরাটের জ্য়াকেট পরেন বলে জানিয়েছেন অনুষ্কা। তাঁর কথায়, এমনটা তিনি করেন, কারণ তাঁর ভালো লাগে।

প্রথম আলাপেই 'জোক'!

প্রথম আলাপেই 'জোক'!

ওই সাক্ষাৎকার পর্বে বিরাট কোহলি জানিয়েছেন অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রথম ডেটের কথা। বলেছেন, বলিউড দিভার সঙ্গে যখন তাঁর প্রথমবার দেখা হয়েছিল, সেই মুহূর্তে তিনি অদ্ভুত মজা করেছিলেন। আসলে সেই মুহূর্তে তিনি ভীষণ উদ্বেগে ছিলেন। পরিস্থিতির চাপ কাটানোর জন্যই তিনি এই কাজ করেছিলেন বলে অকপটে জানিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, আসলে অনুষ্কা বেশ লম্বা। অভিনেত্রীর উচ্চতা এতটাই যে কখনও কখনও ভারত অধিনায়ককে তাঁর সামনে খর্ব মনে হয়। প্রথম দেখায় সেই লম্বা অনুষ্কাকে দেখে তিনি ঘাবড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিরাট। বলেছেন, সেই সময় তাঁর মুখ থেকে প্রথম কথা যেটা বেরিয়ে এসেছিল তা হল, 'এর থেকে লম্বা হিলের জুতো কী তুমি পরতে পারো না?'। সেই প্রশ্ন শুনে অনুষ্কা অপ্রস্তুতে পড়ে গেলে তিনিই পরিস্থিতি সামাল দেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

খাবার চুরি

খাবার চুরি

বিরুষ্কা জানিয়েছেন, মজার ছলে খাবার চুরি করতে তাঁরা ভীষণই ভালোবাসেন। জানিয়েছেন, দিল্লিতে থাকার সময় বাড়ি থেকে ছোলা ভাটুরা চুপি চুপি তুলে জিমে নিয়ে গিয়ে তা সাবাড় করেছিলেন।

ভ্রমণ পিপাসু

ভ্রমণ পিপাসু

সাক্ষাৎকারে সমস্বরে নিজেদের ভ্রমণ প্রেমের কথা স্বীকার করেছেন বিরুষ্কা। বলেছেন, তাঁরা দু-জনেই পাহাড়ে ট্রেক করতে ভালোবাসেন। তাই সাম্প্রতিক কালে তাঁরা ভূটানকে ঘোরার জায়গা হিসেবে বেছে নেন বলে জানিয়েছন বিরুষ্কা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 8, 2019, 17:54 [IST]
Other articles published on Nov 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+