বিশ্ব জয়ের পর কেন সচিনকে কাঁধে চাপিয়ে মাঠ ঘুরেছিলেন কোহলি?

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর দলের সিনিয়র মোস্ট তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে কাঁধে চাপিয়ে ওয়াংখেড়ে প্রদক্ষিণ করেছিলেন সতীর্থরা। সেই দৃশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনের মণিকোঠায় ফ্রেম দিয়ে বাঁধানো। কেন সেদিন সচিনকে এমন অনন্য সম্মান দেওয়া হয়েছিল, তা জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

সেই ঐতিহাসিক দৃশ্য

সেই ঐতিহাসিক দৃশ্য

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৮ বছর পর ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। দেশজুড়ে সেই জয়ের উৎসবে পালন করা হয়েছিল। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে কাঁধে চাপিয়ে মাঠ ঘুরেছিলেন বিরাট কোহলি, হরভজন সিং, সুরেশ রায়নারা। জাতীয় পতাকা হাতে তুলে দর্শকদের অভিবাদন কুড়িয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই দৃশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে জীবন্ত।

কেন এমন সম্মান প্রদর্শন

কেন এমন সম্মান প্রদর্শন

সচিন তেন্ডুলকরকে এমন সম্মান প্রদর্শনের পিছনে বিশেষ কারণ ছিল বলে জানিয়েছেন বিরাট কোহলি। তাঁর বক্তব্য, ২০১১-এর বিশ্বকাপ ছিল মাস্টার ব্লাস্টারের সোনা দিয়ে বাঁধানো কেরিয়ারের শেষ ধাপ। ভারত অধিনায়কের কথায়, ওই টুর্নামেন্টের আগে ২১ বছর দেশের বোঝা বয়ে বেরিয়েছেন সচিন। প্রচুর পরিশ্রম করেছেন। বাইশ গজে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। দেশকে কাঙ্খিত বিশ্বকাপ দিয়ে লিটল মাস্টারের বৃত্ত সম্পন্ন হয়েছিল বলে মনে করেন কোহলি। তাই কিংবদন্তিকে তাাঁরা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

সচিন অনুপ্রেরণা

সচিন অনুপ্রেরণা

সচিন তেন্ডুলকর তাঁর কাছে অনুপ্রেরণা বলে জানিয়েছেন বিরাট কোহলি। শুধু তিনি নন, তাঁর মতো বহু ক্রিকেটার মাস্টার ব্লাস্টারকে আদর্শ করেই বেড়ে উঠেছেন বা উঠছেন বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

সচিনের পথেই বিরাট

সচিনের পথেই বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি শতরান রয়েছেন সচিন তেন্ডুলকরের। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এখনই ৭০টি শতরান করে ফেলেছেন। এভাবে চললে কোহলি, সচিনের রেকর্ড ছাপিয়ে যাবেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও এ ব্যাপারে বিশেষ মাথাব্যাথা নেই ভারত অধিনায়কের।

করোনাকালে আইপিএলে সম্ভবত অনুষ্কা-রীতিকাদের পাশে পাবেন না বিরাট-রোহিত

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 29, 2020, 13:44 [IST]
Other articles published on Jul 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+