কেন আইপিএল নিলামে নেই টি-টেন ফর্ম্য়াটে চুটিয়ে খেলা যুবরাজ সিং?

ইংল্যান্ডে বিশ্বকাপ ভারতীয় দলের হয়ে খেলার ইচ্ছা ছিল তাঁর। সে সুযোগ না পাওয়ার হতাশায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং। তা বলে ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি যুবি। ২০১৯-র আইপিএল মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম একাদশে সেভাবে সুযোগ না পেলেও, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা ও আবু ধাবি টি-টেন লিগে চুটিয়ে খেলেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল-রাউন্ডার। এত কিছুর পরেও ২০২০ আইপিএলের নিলামে কেন নাম নেই যুবরাজ সিং-র, সে প্রশ্ন তুলছে তাঁর ভক্তরা।

 বিসিসিআই-র নিয়ম

বিসিসিআই-র নিয়ম

সাধারণত ভারতের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেওয়া পর্যন্ত অন্য দেশের কোন লিগ বা টুর্নামেন্টে অংশ নিতে পারেন না। এ ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে বিসিসিআই-র। কিন্তু যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় তাঁর বিদেশে খেলার ক্ষেত্রে কোনও বাধা নেই।

তবে সমস্যা কোথায়

তবে সমস্যা কোথায়

বিসিসিআই-র নিয়ম অনুযায়ী ২০২০ আইপিএলে অনায়াসে খেলতে পারেন যুবরাজ সিং। সেটা হলে তাঁর ভক্তদের থেকে বেশি খুশি আর কে-ই বা হতেন। তা সত্ত্বেও আগামী আইপিএলের নিলামে কেন যুবির নাম নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমীরা।

আইপিএলে যুবরাজ

আইপিএলে যুবরাজ

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক হিসেবে নিজের আইপিএল যাত্রা শুরু করেছিলেন যুবরাজ সিং। এরপর মুম্বই ইন্ডিয়ান্স, পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে খেলেন যুবি। ২০১৪ ও ২০১৫ সালের আইপিএল নিলামে তাঁর দর উঠেছিল সবচেয়ে বেশি। আইপিএলের গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকলেও সেভাবে খেলার সুযোগ পাননি যুবরাজ সিং।

অবহেলাই কী কারণ?

অবহেলাই কী কারণ?

আইপিএল থেকে নিজেকে সরিয়ে রাখা নিয়ে যুবরাজ সিং নিজে কিছু না বললেও, লাগাতার অবহেলা এবং বঞ্চনাই ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর অনীহা ধরিয়ে দিয়েছে বলে ক্রিকেট প্রেমীদের একাংশের মত। গত দুই বছরে ভারতীয় দলে ব্রাত্য হওয়ার পাশাপাশি আইপিএলে-ও 'টেকেন ফর গ্র্য়ান্টেড' হয়ে গিয়েছিলেন এই লেজেন্ড। এই অপমান সহ্য করতে না পেরেই যুবরাজ সিং আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি তাঁর ভক্তদের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 17, 2019, 19:49 [IST]
Other articles published on Dec 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+