করোনা পরবর্তী ক্রিকেটে দ্বিতীয় টেস্ট, কেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের প্রশংসা করলেন সচিন

வீட்டிற்கு செல்லும் தவான்.. புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர்தான்!

করোনা পরবর্তী সময় আজ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ডে কোভিড প্রকোপ কমতে ৮ জুলাই থেকে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে আজ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দুই দেশের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু। আর দ্বিতীয় টেস্টের প্রথম দিনই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের প্রশংসা পেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

হোল্ডারের দুরন্ত অধিনায়কত্বে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

হোল্ডারের দুরন্ত অধিনায়কত্বে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

আগেই বলে রাখা উচিত কোভিড পরবর্তী ক্রিকেটের শুরুতে সাউদাম্পটনে হোল্ডারের দুরন্ত নেতৃত্বে ক্যারিবিয়ান দল ইংল্যান্ডকে হারিয়ে। ফলে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হোল্ডার দলকে আরও একটা জয় এনে দিতে পারলে ৩২ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুযোগের সামনে ক্যারিবিয়ান দল।

ক্রিকেটে চোখ সচিন

ক্রিকেটে চোখ সচিন

করোনা পরবর্তী দ্বিতীয় টেস্ট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। সচিন থেকে বিরাট, প্রাক্তন বর্তমানরা এই ম্যাচের দিকে নজর রেখেছেন। আর দ্বিতীয় টেস্টের প্রথম দিন অধিনায়ক হোল্ডারের একটি সিদ্ধান্ত সচিনের মনে ধরেছে। সেই কারণে ক্যারিবিয়ান অধিনায়কের প্রশংসা করলেন কিংবদন্তি।

ভেজা পিচে প্রথম দিনই অসম বাউন্স

ভেজা পিচে প্রথম দিনই অসম বাউন্স

সিরিজে দ্বিতীয় ম্যাচের প্রথম দিন বল ভালোভাবে উইকেটকিপার পর্যন্ত পৌঁছাচ্ছে না। টিভিতে ম্যাচ দেখার মুহূর্তে সেটা ভালোই লক্ষ্য করেছেন সচিন। নিজের টুইটে সচিন সেকথা জানিয়েওছেন। ম্যাচের এই পরিস্থিতি দেখে হোল্ডার স্পিনারদের ব্যবহার করেন।

কেন হোল্ডারের প্রশংসা করলেন সচিন

কেন হোল্ডারের প্রশংসা করলেন সচিন

টুইটে হোল্ডারের প্রশংসা করে সচিন লিখেছেন, 'প্রথম সেশনই লক্ষ্য করলাম কয়েকটা ডেলিভারি উইকেটকিপার পর্যন্ত পৌঁছছে না। পিচে স্যাতস্যাতে ভাব রয়েছে পরিষ্কার। এখানেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে বুদ্ধির পরিচয় দিতে দেখলাম। সঙ্গে সঙ্গে স্পিনারদের বোলিংয়ে নিয়ে এসেছে। এই ধরনের উইকেটে স্পিনাররা প্রথম দিন থেকেই দারুণ কার্যকরী হতে পারেন।'

'ধোনি স্যার আমার আইডল, অধিনায়ক হিসেবে মাথা ঠান্ডা রাখা তাঁর থেকেই শিখেছি'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 16, 2020, 20:59 [IST]
Other articles published on Jul 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+