করোনা ওয়ারিয়ার্সদের কীভাবে চিয়ার আপ করলেন যুবরাজ সিং, দেখুন ভিডিও

করোনা রুখতে দেশজুড়ে রবিবার হয়ে গেল ১৪ ঘন্টার জনতা কারফিউ। করোনা সংক্রমণের চেন রুখতে এই কারফিউয়ের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মূল উদ্দেশ্য জনতা কারফিউয়ের মধ্যে দিয়ে জমায়েত আটকানো। প্রধানমন্ত্রীর ডাকে দেশের নাগরিকরা দিনভর গৃহবন্দি থেকে করোনার বিরুদ্ধে দারুণভাবে লড়াই চালালেন। সেই সঙ্গে করোনার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে যারা সাধারণ মানুষের জন্য জরুরী পরিষেবার দায়িত্বে রয়েছেন, প্রধামন্ত্রীর ডাকে তাঁদের জন্যে এদিন হাততালি ও বাসন বাজিয়ে ধন্যবাদ জানায় দেশবাসী। অভিনব পদ্ধতিতে জরুরী পরিষেবা প্রদানকারীদের ধন্যবাদ জানালেন বিশ্বকাপ জয়ী যুবরাজ সিং।

দেশের হয়ে দুবার বিশ্বকাপ(২০০৭ ও ২০১১) জয়ী ক্রিকেটার এদিন হাততালি দিয়ে নয়, স্টাম্প তুলে নিয়ে তা জরুরী পরিষেবা প্রদানকারী হিরোদের জন্য আওয়াজ করে ধন্যবাদ জানিয়েছেন।

সেই ভিডিও তৈরি করে যুবি পন্তী হ্যাজেল কিচ এদিন ইনস্টাগ্রাম পোস্টে বলেন, 'দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে লডা়ই চালাচ্ছে। এই পরিস্থিতিতে দেশবাসী ঘরে থাকুন। বাইরে ডাক্তার, নার্স, সাফাইকর্মী, পুলিশ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জন্য নিজেদের জীবন ঝুঁকি রেখে লড়াই করছেন। আমরা ঘরে গৃহবন্দি থাকলে তবেই তাঁদের নিঃস্বার্থভাবে জীবন বাজি রেখে করোনার বিরুদ্ধে এই লড়াই স্বার্থকতা পাবে। ডাক্তার, নার্স থেকে শুরু করে ওষুধ বিক্রেতা প্রত্যেকেই কোনও আজকের করোনা আক্রান্ত সময়ে কোনও যোদ্ধার থেকে কম কিছু না। ওদের লড়াইকে কুর্ণিশ করেই মোদী জির ডাকে ওদেরকে চিয়ার করলাম। ওদের কাছে আমরা ঋণী।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 22, 2020, 20:49 [IST]
Other articles published on Mar 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+