বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা যুবরাজ সিংয়ের

বিশ্বকাপ ক্রিকেট চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার যুবরাজ সিং। এদিন মুম্বইয়ের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে অবসরের ঘোষণা করেছেন তিনি।

এদিন আচমকাই সাংবাদিক বৈঠক ডাকেন যুবি। সকাল থেকেই জল্পনা চলছিল যুবরাজ এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। সেই জল্পনাকে সত্যি করে শেষ অবধি যুবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

২০১১ সালে বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফরম্যান্সে ভরসা করেই ভারত বিশ্বকাপ জেতে। তিনি হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে তিনি দ্বিতীয়বার ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।

সেই টুর্নামেন্টের পরই যুবরাজের ক্যানসার ধরা পড়ে। সেই ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করেও তিনি ফের ক্রিকেট মাঠে ফেরত এসেছিলেন। ফের একবার ভারতের হয়ে কামব্যাক করেন। তবে শেষ এক-দেড় বছরে ফর্ম ভালো না থাকায় জাতীয় দল থেকে বাদ পড়েন। যুবি আশা করেছিলেন বিশ্বকাপের ভারতের দলে সুযোগ পাবেন। তবে সেই সুযোগ তিনি পাননি। তারপরই এদিন বিশ্বকাপ চলাকালীন অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন যুবরাজ।

[আরও পড়ুন: ন্যাটওয়েস্ট থেকে বিশ্বকাপ জয়, জীবনের সেরা মুহূর্ত স্মরণ করলেন যুবরাজ ]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 10, 2019, 13:47 [IST]
Other articles published on Jun 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+