ব্যাট হাতে বাইশ গজে ফিরলেন যুবরাজ, নট আউট থেকেও সাজঘরে ফিরলেন নিজের ভুলে

ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিয়েছিলেন যুবরাজ। ভারতের নীল জার্সিতে আগামী দিনে তাঁকে ব্যাট করতে দেখা না গেলেও দেশ-বিদেশের ক্রিকেট লিগগুলো তিনি খেলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতো বৃহস্পতিবার থেকে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে বাইশ গজে নেমে পড়লেন যুবি। প্রসঙ্গত অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম ব্যাট হাতে বাইশ গজে মাঠে নামলেন।

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের টরেন্টো ন্যাশনালস দলে খেলছেন যুবরাজ। লিগের প্রথম দিনটা অবশ্য একেবারেই ভালো গেল না যুবির। প্রথম ম্যাচে ১৪ রানে ব্যাটিং করার সময় নট আউট থেকেও সাজঘরে ফিরলেন টি-টোয়েন্টির ছয় ছক্কার মালিক।

এক ভিডিওতে দেখা গিয়েছে, ভ্যাঙ্কুভার নাইটস দলের বোলার, রিজওয়ান চিমার বলে প্রথমে বিট হন যুবি। এরপর কিপারের হাতে বল লেগে তা বেল নাড়িয়ে দেয়। বেল পড়ার মুহূর্তে ক্রিজেই ছিলেন যুবরাজ। যদিও তিনি হাফ টার্নে কিপারের ঘুরে তাকানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ক্রিজ থেকে বেড়িয়ে গিয়েছিলেন। সেসময়ই বেল মাটিতে পড়ে থাকতে দেখে স্টাম্পড হয়েছেন অনুমান করে মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটার। ভিডিও দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে, আসলে নট আউট ছিলেন যুবি!

উল্লেখ্যযোগ্য ২৭ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন যুবরাজ। লিগের প্রথম ম্যাচে ভ্যাঙ্কুভার নাইটসের কাছে টরেন্টো ন্যাশনালস ৮ উইকেটে ম্যাচ হেরেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 26, 2019, 10:42 [IST]
Other articles published on Jul 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+