চাহালকে কু-কথা, অভিযোগ দায়ের হওয়ার পর লম্বা বিবৃতিতে কী লিখলেন যুবরাজ

পুলিশি খাতায় অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসলেন যুবরাজ সিং। ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে নিয়ে করা জাতিবিদ্বেষ মূলক মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন দেশের অন্যতম সফল বাঁ-হাতি অল রাউন্ডার ও দুই বিশ্বকাপের নায়ক। জেনে নিন কী বললেন যুবি।

বিতর্কের শুরু

বিতর্কের শুরু

সম্প্রতি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে কথা বলছিলেন যুবরাজ সিং। সেই কথোপকথন চলার সময়ই ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে যুবি জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ।

মূল ঘটনা

মূল ঘটনা

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে গল্পে মসগুল ছিলেন দেশের প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং। সেখানে হঠাৎ করে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ঢুকে পড়লে রেগে যান যুবি। অভিযোগ, এরপর চাহালের উদ্দেশে কু-মন্তব্য করেন যুবরাজ।

'ক্ষমা চান যুবরাজ'

'ক্ষমা চান যুবরাজ'

যুবরাজ ও রোহিতের কথোপকথনের সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াস শোরগোল পড়ে যায়। তৈরি হয়ে যায় 'যুবরাজ সিং মাফি মাঙ্গো' ট্যাগ। দেশের প্রাক্তন নায়ককে ক্ষমা চাইতে বলেন নেটিজেনরা। যুজবেন্দ্র চাহালকে নিয়ে যুবরাজ সিংয়ের জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করা ঠিক হয়নি বলে দাবি ওঠে।

পুলিশে অভিযোগ

পুলিশে অভিযোগ

সূত্রের খবর, ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য দেশের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে হিসার থানায় অভিযোগ দায়ের হয়। পিছিয়ে থাকা মানুষদের অধিকার আদায়ের সংগ্রাম করে চলা আইনজীবী রজত ক্লাসান যুবির বিরুদ্ধে এই পদক্ষেপ নেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গ্রেফতারি দাবি করা হয় বলেও খবর।

কী বললেন যুবরাজ

এই ইস্যুতে টুইটারে লম্বা বিবৃতি দিয়েছেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং। সাফ জানিয়েছেন, টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে ছোট কিংবা অপমান করার কোনও পরিকল্পিত অভিসন্ধি তাঁর ছিল না। তিনি সামাজিক কাজের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত থাকতে ভালোবাসেন বলেও দাবি করেছেন যুবি। তবু যদি তাঁর মন্তব্য কোনও ব্যক্তি কিংবা জাতির আবেগকে আঘাত করে থাকে, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানিয়েছেন যুবরাজ সিং।

আচমকাই কেন কালো ছবি পোস্ট 'মহারাজ' সৌরভের, প্রশ্ন নেটিজেনদের, শুরু বিতর্কও

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 5, 2020, 16:54 [IST]
Other articles published on Jun 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+