টিম ইন্ডিয়ার জার্সিতে এক অনন্য রেকর্ডের মালিক যুবরাজ সিং, জেনে নিন পরিসংখ্যান

ছয় ছক্কার মালিক যুবরাজ সিং, ভারতীয় ক্রিকেট দলের অনেক উল্লেখযোগ্য জয়ের কাণ্ডারি। ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবি, আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য রেকর্ডের মালিক। এমন রেকর্ড টিম ইন্ডিয়ার অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই বলেই জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

যুবরাজের কেরিয়ার

যুবরাজের কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা যুবরাজ সিং যথাক্রমে ১৯০০, ৮৭০১ ও ১১৭৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি শতরানেরও মালিক টিম ইন্ডিয়ার প্রাক্তন অল রাউন্ডার।

যুবরাজের অবসর

যুবরাজের অবসর

২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন যুবরাজ সিং। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এই উনিশ বছরে ভারতীয় ক্রিকেটকে অন্য স্তরে পৌঁছে দেন যুবি। ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দেশের প্রাক্তন এই অল রাউন্ডার।

যুবরাজের নজির

যুবরাজের নজির

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, সীমিত ওভারের ক্রিকেটে রান তাড়া করার সময় ব্যাট হাতে যতবার যুবরাজ সিং অপরাজিত থেকেছেন, ততবারই ভারত জিতেছে। এহেন প্রেক্ষাপটে যুবি ওয়ান ডে-তে মোট ২৭ ও টি-টোয়েন্টিতে মোট ৯ বার অপরাজিত থেকেছেন বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। তাতে অন্তর্ভূক্ত রয়েছে ২০১১-র বিশ্বকাপ ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল।

মোট কত ম্যাচে অপরাজিত

মোট কত ম্যাচে অপরাজিত

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, সীমিত ওভারের ক্রিকেটে মোট ৪৯ বার নট আউট থেকেছেন যুবরাজ সিং। তার মধ্যে প্রথম ইনিংসে মোট ১৩ বার অপরাজিত থেকেছেন যুবি। ক্যানসারের কারণে দুই বছর ক্রিকেট থেকে দূরে না থাকলে যুবরাজের এই রেকর্ড আরও চওড়া হতে পারত বলে মনে করেন পরিসংখ্যানবিদরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 27, 2020, 20:50 [IST]
Other articles published on Apr 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+