
প্রতিযোগিতা বাড়ছে
যুবরাজ সিং-র মত, বর্তমান সময়ে ক্রিকেটের সব ফর্ম্যাটেই প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। টি-টোয়েন্টি, ওয়ান ডে-র পাশাপাশি টেস্টেও তুল্যমূল্য লড়াই চলছে। এই পরিস্থিতিতে তিন ফর্ম্যাটে অধিনায়কত্বের চাপ সামলানো মুখের কথা নয় বলেই মনে করেন যুবরাজ। এই চাপ টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন যুবি। তাঁর মতে, বিরাটের দায়িত্ব কিছুটা কমানো উচিত। লাল বলের ক্রিকেটে তাঁকে অধিনায়ক রেখে, সীমিত ওভারে অন্য কারও নাম ভাবা উচিত বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বা-হাঁতি অল রাউন্ডার।

রোহিত কিন্তু যোগ্য
সীমিত ওভারে নেতৃত্ব দিয়ে ভারতকে বেশ কিছু সাফল্য এনে দিয়েছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বেই চার বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাই সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক করে নির্বাচকদের পরীক্ষা করে দেখা উচিত বলে মনে করেন যুবরাজ সিং।

টেস্টে রোহিত
যুবরাজ সিং মনে করেন, কেরিয়ারের শুরু থেকেই টেস্টে রোহিত শর্মাকে দিয়ে ওপেন করানো উচিত ছিল। এখন হিটম্যান ফের সেই সুযোগ পেতে চলেছেন। লাল বলের ক্রিকেটে রোহিতকে অন্তত ১০ থেকে ১২টি ইনিংস ওপেনে নামিয়ে খেলানো উচিত বলে মনে করেন যুবরাজ সিং।


Click it and Unblock the Notifications



















