লর্ডসে জার্সি উড়িয়েও কেন 'দাদা'র মতো বিখ্যাত হননি যুবরাজ! জেনে নিন

আইকনিক লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ছবি বিশ্ব ক্রিকেটে স্মরণীয় হয়ে রয়েছে। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফকে জবাব দিয়েছিলেন মহারাজ। 'দাদা'র সঙ্গে সেদিন তিনিও একই ভাবে বিখ্যাত হতে পারতেন। অল্পের ভুলে কী থেকে বঞ্চিত হয়েছেন যুবরাজ সিং, জানালেন তিনি নিজে।

ন্যাটওয়েস্ট ফাইনালে ভারতের জয়

ন্যাটওয়েস্ট ফাইনালে ভারতের জয়

২০০২ ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারতকে ৩২৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। জবাবে ভারতীয় অধিনায়ক তথা ওপেনার সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহওয়াগ শুরুটা ভালো করলেও, দলের মিডিল অর্ডার পুরোপুরি ধসে যায়। সেখানে থেকে ম্যাচ ভারতের দিকে টেনে নিয়ে যায় তরুণ যুবরাজ সিং ও মহম্মদ কাইফের ১২১ রানের পার্টনারশিপ। ৬৩ বলে ৬৯ রান করে আউট হয়েছিলেন যুবি। ৮৭ রান করে অপরাজিত ছিলেন মহম্মদ কাইফ।

সৌরভের জার্সি ওড়ানো

সৌরভের জার্সি ওড়ানো

ওই সিরিজের আগে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়েছিল সফরকারীরা। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ হেরে যায় ভারত। ম্যাচ শেষের পর মাঠে জার্সি খুলে উড়িয়েছিলেন ব্রিটিশ অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফ। এর বদলা নিতে মুখিয়ে ছিলেন টিম ইন্ডিয়ার সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জেতার সঙ্গে সঙ্গেই লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়ে ফ্লিন্টফকে উত্তর দিয়েছিলেন মহারাজ।

সেদিন জার্সি উড়িয়েছিলেন যুবরাজও

সেদিন জার্সি উড়িয়েছিলেন যুবরাজও

সৌরভ গঙ্গোপাধ্যায় একা নন, লর্ডসের ব্যালকনিতে সেদিন নাকি জার্সি উড়িয়েছিলেন যুবরাজ সিং-ও। ভারতের প্রাক্তন অল রাউন্ডার নিজেই এই কথা জানিয়েছেন। তবে শীত আটকাতে জার্সির নিচে তিনি আরও একটি সাদা টি-শার্ট পরে থাকায় তাঁর কেরামতি ক্যামেরায় ধরা পড়েনি বলে জানিয়েছেন যুবি।

নিজের ভুলে শতরান হাতছাড়া

নিজের ভুলে শতরান হাতছাড়া

সেদিন মহম্মদ কাইফ তাঁর জীবনের সেরা ইনিংস খেলেছিলেন বলে জানিয়েছেন যুবরাজ সিং। লর্ডসের ওই ইনিংস তাঁর জীবনেরও অন্যতম সেরা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একসঙ্গে খেলার সৌজন্যে কাইফের সঙ্গে তাঁর বোঝাপড়া দুর্দান্ত হয়েছিল বলে জানিয়েছেন যুবি। যদি তিনি আর একটু বুদ্ধি খরচ করতেন, তবে সেদিন তিনি শতরান করতে পারতেন বলে মনে করেন যুবরাজ সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 17:41 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+