চ্যালেঞ্জ নিয়েছেন যুবরাজ, সচিন-হরভজন-রোহিত পারবেন কি? প্রশ্ন প্রাক্তন অল রাউন্ডারের

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি অবস্থায় রয়েছেন দেশের দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। হয়তো এভাবেই কাটাতে হবে আরও মাস দুই। মানবসভ্যতার কল্যানে তা মেনে নিতে রাজি রয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেট অল রাউন্ডার তথা লেজেন্ড যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়ায় নিলেন বিশেষ চ্যালেঞ্জ। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, টার্বুনেটর হরভজন সিং এবং টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাকেও সেই চ্যালেঞ্জে অংশ নিতে বললেন যুবি।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৪৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আশি হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, দিল্লি, ছত্তিশগঢ়, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে মারণ ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

স্থগিত ক্রিকেট

স্থগিত ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে লাগু থাকা লকডাউনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। স্থগিত করে দেওয়া হয়েছে দেশের অন্যান্য ক্রীড়া টুর্নামেন্টও। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে সহ নাগরিকদের মতে ঘরবন্দি অবস্থায় দিন কাটছে ক্রীড়া ব্যক্তিত্বদেরও।

কী করছেন যুবরাজ

কী করছেন যুবরাজ

দেশের অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের মতো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংও ঘরবন্দি অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন। তার ফাঁকে চলছে শরীর চর্চাও। ক্রিকেট যে এখনও তাঁর সঙ্গী, তা জানান দিলেন যুবি। ব্যাট-বলের জাগলিং করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিন ২০১১ বিশ্বকাপের নায়ক।

যুবরাজের চ্যালেঞ্জ

টুইটারে নিজের ভিডিও পোস্ট করেছেন যুবরাজ সিং। ওপরে লিখেছেন, এই মুশকিল সময়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে তিনি ঘরবন্দি থাকার শপথ নিয়েছেন। অংশ নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'কিপ ইট আপ' চ্যালেঞ্জে। প্রাক্তন সতীর্থ তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, টার্বুনেটর হরভজন সিং এবং টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাকেও সেই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন যুবি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 15, 2020, 12:32 [IST]
Other articles published on May 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+