
যুবরাজের কেরিয়ার
ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলা যুবরাজ সিং, তিন ফর্ম্যাটে যথাক্রমে ১৯০০, ৮৭০১ ও ১১৭৭ রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১৭টি আন্তর্জাতিক শতরান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর নজিরও রয়েছে যুবরাজের ঝুলিতে।

অভিষেক ও অবসর
২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন যুবরাজ সিং। ২০১৯ সালে তিনি ক্রিকেটকে বিদায় জানান। ক্যানসারের চিকিৎসা চলায় মাঝে দুই বছর ক্রিকেটের বাইরে ছিলেন যুবি। তার আগে দেশকে ২০০৭-র টি-টোয়েন্টি ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ দিয়েছিলেন যুবরাজ। দুই টুর্নামেন্টেই তিনি সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

যুবরাজের শক্তি
ফাস্ট বোলার হোক বা স্পিনার, তাঁদের তুলে মাঠের বাইরে পাঠানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত ছিলেন যুবরাজ সিং। যে অনায়াসে তিনি বড় বড় শট নিতেন, তা দেখে মুগ্ধ হতেন ক্রিকেটপ্রেমীরা। গত আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, যখনই নেমেছেন, নিজের জাত চিনিয়েছেন যুবি।
সবচেয়ে কঠিন শট
স্মৃতির সরণী বেয়ে অনেকটাই পিছনে চলে গিয়েছেন যুবরাজ সিং। তখন তিনি সানরাইজার্স হায়দরাবাদের সদস্য। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক ম্যাচে বোলারকে অফ সাইডে অনায়াসে তুলে মাঠের বাইরে পাঠিয়েছিলেন যুবরাজ। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন যুবি। লিখেছেন, এটাই তাঁর জীবনের সবচেয়ে কঠিন এবং সেরা শট।


Click it and Unblock the Notifications
এমএস ধোনির অবসর নিয়ে মুখ খুললেন কুলদীপ যাদব, কী বললেন চায়নাম্যান


















