যুবরাজকে পাল্টা 'কিপ ইট আপ' চ্যালেঞ্জ সচিনের, তবে কাহানি মে টুইস্ট!

IPL 2019: Chennai vs Punjab Dhoni bailes | ராகுல் அவுட் ஆகியிருந்தா சென்னை ஜெயிச்சுருக்க முடியுமா?

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছেন দেশ। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সময়ের জড়তা কাটাতে মাঝেসাঝেই সোশ্যাল মিডিয়ায় উঁকি-ঝুঁকি দিচ্ছেন সেলেব থেকে ক্রিকেটাররা। তাঁদেরই অন্যতম ভারতের ক্রিকেটীয় লেজেন্ড যুবরাজ সিং, কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে লকডাউন স্পেশাল 'কিপ ইট আপ' চ্যালেঞ্জ দিয়ে বড়সড় মুশকিলে পড়ছেন বলা চলে। মাস্টার ব্লাস্টারের স্ট্রেট ড্রাইভ ঠেকাতে কী উপায় বের করলেন যুবি।

 ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৪৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নব্বই হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২৮০০-রও বেশি মানুষ। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, দিল্লি, ছত্তিশগঢ়, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে মারণ ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র, দেশব্যাপী জারি থাকা লকডাউনের মেয়াদ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ যাত্রায় কিছুটা শিথিল হতে পারে নিয়ম।

যুবরাজের সময় কাটানো

যুবরাজের সময় কাটানো

দেশের অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের মতো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংও ঘরবন্দি অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন। তার ফাঁকে চলছে শরীর চর্চাও। ক্রিকেট যে এখনও তাঁর সঙ্গী, তা জানান দিয়েছেন যুবি। ব্যাট-বলের জাগলিং করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন ২০১১ বিশ্বকাপের নায়ক।

সচিনকে চ্যালেঞ্জ যুবরাজের

টুইটারে নিজের ভিডিও পোস্ট করেছেন যুবরাজ সিং। ওপরে লিখেছেন, এই মুশকিল সময়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে তিনি ঘরবন্দি থাকার শপথ নিয়েছেন। অংশ নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'কিপ ইট আপ' চ্যালেঞ্জে। প্রাক্তন সতীর্থ তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, টার্বুনেটর হরভজন সিং এবং টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাকেও সেই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন যুবি।

সচিনের টুইস্ট

যুবরাজ সিং-র চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সচিন তেন্ডুলকর। তবে এক কাঠি ওপরে উঠে কালো কাপড় দিয়ে চোখ ঢেকে ব্যাট-বলের জাগলিং করে যুবি-কে পাল্টা চ্যালেঞ্জ করেছেন মাস্টার ব্লাস্টার।

যুবরাজের ডিফেন্স

যুবরাজের ডিফেন্স

পাল্টা টুইট বার্তায় যুবরাজ সিং মজার ছলে লিখেছেন যে তিনি বুঝতে পারছেন ভুল লেজেন্ডকে চ্যালেঞ্জ করা হয়ে গিয়েছে। মাস্টার ব্লাস্টারের উত্তর দিতে তাঁর সপ্তাহ কেটে যাবে বলেও জানিয়েছেন যুবি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 17, 2020, 9:56 [IST]
Other articles published on May 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+