'পিছন থেকে ছুরি মেরেছেন ধোনি-কোহলি', ফের বিস্ফোরক যুবরাজের বাবা যোগরাজ

দেশের সর্বকালের সেরা অধিনায়ক এমএস ধোনিকে ফের আক্রমণ করে বসলেন লেজেন্ড যুবরাজ সিং-র বাবা যোগরাজ সিং। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও ছাড়লেন না দেশের প্রাক্তন ক্রিকেটার তথা অভিনেতা। রীতিমতো বিস্ফোরণ ঘটালেন যোগরাজ সিং।

যুবরাজের কেরিয়ার

যুবরাজের কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা যুবরাজ সিং যথাক্রমে ১৯০০, ৮৭০১ ও ১১৭৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি শতরানেরও মালিক টিম ইন্ডিয়ার প্রাক্তন অল রাউন্ডার। বল হাতেও দেশকে গুরুত্বপূ্র্ণ ম্যাচ জিতিয়েছেন যুবি।

যুবরাজের অবসর

যুবরাজের অবসর

২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন যুবরাজ সিং। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এই উনিশ বছরে ভারতীয় ক্রিকেটকে অন্য স্তরে পৌঁছে দেন যুবি। ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দেশের প্রাক্তন এই অল রাউন্ডার। তবু মনের জ্বালায় তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে বুঝিয়ে দেন যুবি।

কী বললেন যোগরাজ

কী বললেন যোগরাজ

দেশের সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি, লেজেন্ড যুবরাজ সিং-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে দাবি যোগরাজ সিং-র। ধোনির বিরুদ্ধে যুবরাজকে পিছন থেকে ছুরি মারারও অভিযোগ তুলেছেন যোগরাজ। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও একই ভাবে আক্রমণ করেছেন যুবরাজ সিং-র বাবা তথা প্রাক্তন ক্রিকেটার।

রায়না বনাম যুবি

রায়না বনাম যুবি

২০১১-র বিশ্বকাপ তাঁর পরিবর্তে সুরেশ রায়নাকে জাতীয় দলে নিতে চেয়েছিলেন অধিনায়ক এমএস ধোনি, এ কথা নিজেই জানিয়েছিলেন যুবরাজ সিং। তিনি সঠিক কথা বলেছেন বলেই দাবি ভারতীয় অল রাউন্ডারের বাবা যোগরাজ সিং-র। তাঁর কথায়, সেই সময় একটি বৈঠক হয়েছিল। সেখানে কেউ একজন যুবির পরিবর্তে রায়নাকে নেওয়ার কথা বলেছিলেন বলে দাবি যোগরাজ সিং-র।

রবি শাস্ত্রীকে পরামর্শ

রবি শাস্ত্রীকে পরামর্শ

যোগরাজ সিং-র কথায়, সম্প্রতি টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল। শাস্ত্রীকে নাকি তিনি বলেছেন যে এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো লেজেন্ডদের বিদায় যেন জাঁকজমকপূর্ণ হয়। তাঁরা যুবরাজের মতো বঞ্চিত যাতে না হন, সেদিকেও শাস্ত্রীকে লক্ষ্য রাখতে বলেছেন যোগরাজ সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 5, 2020, 18:06 [IST]
Other articles published on May 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+