|
যুবির ইনিংস
ক্রিকেটের সবচেয়ে নতুন সংস্করণ টি-১০ ক্রিকেটে অভিষেকটা অবশ্য খুব একটা স্মরণীয় করে রাখতে পারলেন না যুবি। আবু ধাবি টি-১০ ক্রিকেট লিগের তৃতীয় মরসুমের উদ্বোধনী ম্যাচে মারাঠা আরাবিয়ান্স দলের হয়ে ৬ বলে ৬ রান করেন।
ওভারে একটি বাউন্ডারি হাঁকান বাঁ-হাতি ব্যাটমস্যান। নর্দান ওয়ারিয়ার্সের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মারকাটারি ব্যাটসম্যান ক্রিস লিন আউট হলে ৪ নম্বরে ব্যাট করতে আসেন যুবি।
প্রসঙ্গত চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ।
|
ম্যাচের স্কোর
প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে মারাঠা অ্যারাবিয়ান্স ৮৬ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ দাসুন সনকা ৩৭ রান করেন। জবাবে ১ উইকেট হারিয়ে নর্দান ওয়ারিয়ার্স ৭ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয়।
|
আলো কাড়লেন রাসেল
নর্দান ওয়ারিয়ার্সের হয়ে ম্যাচে নজর কাড়লেন আইপিএলে কেকেআরে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে রাসেল। তিন নম্বরে নেমে ২৪ বলে বিধ্বংসী ৫৮ রান করেন দ্রে রাস। ডানহাতি মারকুটে ব্যাটসম্যানের ইনিংস সাজানো ৪টি চার ও ৬টি ছয় দিয়ে।


Click it and Unblock the Notifications



















