যুবরাজ সিং-র ৬ ছক্কার পর কী বলেছিলেন স্টুয়ার্ট ব্রডের বাবা?

২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট প্রেমীরা তার চেয়েও বেশি মনে রেখেছেন ওই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিং-র ছয় ছক্কা। সেই ঘটনার পর যুবরাজক কী বলেছিলেন ছয় ছক্কার বিধ্বস্ত হওয়া ব্রিটিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের বাবা, জেনে নিন।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল ভারত। ১২ বলে দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিং। জবাবে ২০০ রানে থমকে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস।

যুবরাজ বনাম ফ্লিন্টফ

যুবরাজ বনাম ফ্লিন্টফ

সেদিন ভারতীয় ইনিংসের ১৮তম ওভারে বল করেছিলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ। ওভারে দুটি চার মেরেছিলেন যুবরাজ সিং। তাতেই চটে গিয়েছিলেন ওই ব্রিটিশ ফাস্ট বোলার। মাঠেই নাকি তিনি যুবরাজকে গলা কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন। অ্যান্ড্রু ফ্লিন্টফের ওই দুর্ব্যবহারের উত্তরে যুবরাজ সিং ব্যাট উঁচিয়ে তাঁকে বলেছিলেন, 'আমার হাতের ব্যাটটা দেখতে পাচ্ছো। তুমি জানো এটা দিয়ে আমি তোমার কোথায় আঘাত করতে পারি।'

যুবরাজের ছয় ছক্কা

যুবরাজের ছয় ছক্কা

অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে যুবরাজ এতটাই তেঁতে গিয়েছিলেন যে ১৯তম ওভারে বল করতে আসা ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন ওই ব্রিটিশ ফাস্ট বোলার।

কী বলেছিলেন ব্রডের বাবা

কী বলেছিলেন ব্রডের বাবা

যুবরাজ সিং জানিয়েছেন, ওই ঘটনার পরের দিন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের রেফারি তথা স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড তাঁর সঙ্গে কথা বলেছিলেন। যুবিকে সিনিয়র ব্রড বলেছিলেন, 'তুমি আমার ছেলের কেরিয়ার প্রায় শেষ করে দিলে। তোমাকে এই জার্সিটায় আমার জন্য সই করে দিতে হবে।' ইংল্যান্ড ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে যুবরাজ ওই জার্সিতে লেখেন, অল দ্য বেস্ট।

মানি হেইস্ট ওয়েবসিরিজের প্রফেসারে মজে সচিন তেন্ডুলকর, বলিউডে কাকে প্রফেসার বললেন লিটল মাস্টার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 26, 2020, 19:39 [IST]
Other articles published on Apr 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+