তিনি নন, রায়নায় মজে ছিলেন ধোনি, কোন প্রসঙ্গে মন্তব্য যুবরাজের? সরব ৬ ছক্কার ব্যাট নিয়েও

২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং, ওই টুর্নামেন্টের জন্য ঘোষিত দল থেকে নাকি একটু হলেই বাদ পড়তেন। দেশের প্রাক্তন অল রাউন্ডার নিজেই একথা জানিয়েছেন। একই সঙ্গে ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ছয় ছক্কা মারা ব্যাট নিয়েও মন্তব্য করলেন যুবরাজ।

ধোনির পছন্দ ছিলেন রায়না

ধোনির পছন্দ ছিলেন রায়না

২৮ বছর পর ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। তাও আবার দেশের মাটিতে। ওই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং। যদিও ওই টুর্নামেন্টের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে একটু হলেই তিনি বাদ পড়তেন বলে জানিয়েছেন যুবি। সোজাসাপ্টা ভাষায় জানিয়েছেন, তিনি নন, ২০১১ বিশ্বকাপের জন্য সুরেশ রায়নাকে কালোঘোড়া ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমএসের কাছ থেকে রায়না এবং ইউসুফ পাঠান যথেষ্ট সাহায্য ও সমর্থন পেয়েছিলেন বলেও জানিয়েছেন যুবি। কোনও কোনও অধিনায়কের নিজস্ব পছন্দ থাকে বলে মনে করেন যুবরাজ।

কী ভাবে সুযোগ

কী ভাবে সুযোগ

যুবরাজ সিং জানিয়েছেন, ২০১১-র বিশ্বকাপ দলে ব্যাটসম্যানের পাশাপাশি একজন বাঁ-হাতি স্পিনারের প্রয়োজন ছিল। ভারতীয় দলে সেই দায়িত্ব তিনি দুর্জান্তভাবে পালন করছিলেন বলে তাঁকে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন যুবরাজ সিং।

ছয় ছক্কার ব্যাট

ছয় ছক্কার ব্যাট

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ওই টুর্নামেন্টেরও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিং। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছটি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। ১২ বলে অর্ধশতরান করেছিলেন এই লেজেন্ড। একই ব্যাট দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ৩০ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন যুবি। তাঁর বক্তব্য, ওই ব্যাটে ফাইবার রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন করেছিল ক্রিকেট মহলের একটা অংশ। অস্ট্রেলিয়ার লেজেন্ডারি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট নিজে নাকি এই প্রশ্ন খাড়া করেছিলেন। এ ব্যাপারে তাঁকে ম্যাচ রেফারিও প্রশ্ন করেছিলেন বলে জানিয়েছেন যুবরাজ সিং।

সৌরভই সেরা

সৌরভই সেরা

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই যে তাঁর দেখা সেরা অধিনায়ক, তা আরও একবার জানিয়েছেন যুবরাজ সিং। বলেছেন, ভারতের অন্যান্য অধিনায়কের থেকে সৌরভই তাঁকে বেশি সমর্থন করেছেন। তরুণ প্রজন্মের উত্থানের পিছনে বিসিসিআই সভাপতির কৃতিত্ব অনেক বেশি বলে মনে করেন যুবরাজ সিং।

করোনা লকডাউনে মেয়েকে বক্সিং শেখালেন ওয়ার্নার, ভাইরাল হল ভিডিও

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 13:13 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+