|
রবি শাস্ত্রীর পোস্ট
শ্রীলঙ্কার ফাস্ট বোলার নোয়ান কুলশেখরার বলে ছক্কা হাঁকাচ্ছেন এমএস ধোনি। কমেন্ট্রে বক্স থেকে ভেসে আসছে, 'ধোনি ফিনিস ইটস অফ হিজ স্টাইল'। ঐতিহাসিক সেই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। ২০১১-র বিশ্বজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, এই অনুভূতি সারা জীবন সঙ্গে থাকবে। যেমন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের অনুভূতি তাঁদের তাড়িয়ে বেড়ায়, বিষয়টি ঠিক তেমনই বলে জানিয়েছেন রবি শাস্ত্রী। ওই পোস্টে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলিকে ট্যাগ করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। আর সেখানেই তিনি মস্ত বড় ভুল করে ফেলেন।

যুবরাজের ট্রোলড
২০১১-র বিশ্বকাপ জয়ের দুই নায়ক তথা লেজেন্ড যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনিকেই ওই পোস্টে ট্যাগ করতে ভুলে যান রবি শাস্ত্রী। তা নিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচকে কথা শোনাতে ছাড়েননি যুবি। পাল্টা পোস্টে তিনি লিখেছেন, ধন্যবাদ সিনিয়র! তবে এই পোস্টে তাঁকে ও মাহিকেও ট্যাগ করা উচিত ছিল। যদিও রবি শাস্ত্রীর সঙ্গে মসকরাই করেছেন দেশের অন্যতম সেরা বাঁ-হাতি অল রাউন্ডার।
|
রবি শাস্ত্রীর জবাব
যুবরাজ সিং-র বাউন্সার সুনিপুণভাবে ডাক করেন রবি শাস্ত্রী। রক্ষাণাত্মক ঢঙে পাল্টা হিসেবে তিনি লেখেন, যখন বিশ্বকাপের প্রসঙ্গ ওঠে, তখন যুবি জুনিয়র নন, বরং লেজেন্ড।


Click it and Unblock the Notifications




















