
কার্টারের কীর্তি
নিউজিল্যান্ডের হ্যাগলে ওভালে টি-টোয়েন্টি সুপার স্ম্যাশ টুর্নামেন্টের এক ম্যাচে নর্দান নাইটসের মুখোমুখি হয়েছিল ক্যান্টেরবেরি কিংস। দ্বিতীয় দলের হয়ে ব্যাট করতে নেমেছিলেন বাঁ-হাতি লিও কার্টার। ২৯ বলে ৭০ রান করেন তিনি।
|
এক ওভারে ছয় ছক্কা
২২০ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচ জেতে ক্যান্টেরবেরি কিংসই। সৌজন্যে বাঁ-হাতি লিও কার্টার। নর্দান নাইটসের বাঁ-হাতি স্পিনার আন্টোন ডেভিসিচের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান কার্টার। তাঁর ব্যাটিং-এ মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে এক ওভারে ছটি ছক্কা হাঁকানোর নজির গড়লেন লিও কার্টার।
|
২০০৭-এ যুবরাজ
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছটি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। সেই ম্যাচও জিতেছিল ভারত। তিনি ছাড়াও টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রবি শাস্ত্রী, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, আফগানিস্তানের হাজরাতুল্লাহ জাজাই ও রস হুইটলের নাম রয়েছে এই তালিকায়।
|
কার্টারকে যুবরাজের শুভেচ্ছা
একই ওভারে ছটি ছক্কা হাঁকানোর নজির গড়া নিউজল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টারকে অভিনন্দন জানিয়েছেন যুবরাজ সিং। টম অ্যান্ড জেরির কার্টুনের ছবি দিয়ে কার্টারকে এই ক্লাবে স্বাগতও জানিয়েছেন যুবি।


Click it and Unblock the Notifications



















