করোনা লকডাউনে বৌদি অনুষ্কার কাছে এই আবদার করে বসলেন চাহাল

করোনা লকডাউনে বারবার ভাইরাল বিরাট-অনুষ্কা। কখনও বিরাটকে নতুন হেয়ারকাট করে দেওয়ার জন্যে কখনও আবার ভারত অধিনায়ককে 'চৌকা মার কোহলি' বলে তাতিয়ে দিয়ে অনুষ্কা ভাইরাল হয়েছেন।

বিরুষ্কার মতো জনপ্রিয় চাহাল

বিরুষ্কার মতো জনপ্রিয় চাহাল

সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কা ছাড়া এই মুহূর্তে আরও একজন ভিডিও তৈরি করে জনপ্রিয়তার শীর্ষে। তিনি বিরাটের জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। এবার বৌদি অনুষ্কা শর্মার কাছে মজার আবদার করে বসলেন চাহাল।

বিরুষ্কার কোয়ারেন্টাইন কেমন কাটছে

বিরুষ্কার কোয়ারেন্টাইন কেমন কাটছে

করোনা ভাইরাসের ধুঁয়াধার ব্যাটিংয়ে লকডাউনের মেয়াদ বেড়ে এখন ৩ মে পর্যন্ত হয়েছে। ভাইরাসের সামাজিক সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকাই একমাত্র উপায়। ভিডিও বার্তার মাধ্যমে বিরুষ্কা বারবার তা দেশবাসীকে বুঝিয়েছেন। সেই সঙ্গে সেলিব্রিটি এই জুটি লকডাউনে নিজেরা কীভাবে সময় কাটাচ্ছেন সেই ছবিটাও ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন।

কোহলির মন ভালো করলেন অনুষ্কা

সব কিছু স্বাভাবিক থাকলে এই সময়ে আইপিএলের লড়াইয়ে ব্যস্ত থাকার কথা ছিল কিং কোহলির। স্বাভাবিকভাবেই বাইশ গজ থেকে দূরে থাকায় মন খারাপ ভারত অধিনায়কের। এই অবস্থায় বিরাটকে চিয়ার আপ করেন অনুষ্কা। মাঠের ফিল দিতেই বিরাটকে তাতাতে অনুষ্কা ফ্যানদের মতো করে বলেন ... এ কোহলি, কোহলি, কোহলি... চৌকা মার না!!

চাহালের আবদার

চাহালের আবদার

ভিডিও দেখে এবার অনুষ্কার কাছে আবদার জুড়লেন চাহাল। করোনার কারণে এখন ক্রিকেট বন্ধ। স্থগিত রয়েছে আইপিএল। তবে করোনামুক্ত পরিবেশে আইপিএল শুরু হলে বৌদি অনুষ্কার কাছে আগাম আবদার করে রাখলেন চাহাল। অনুষ্কার পোস্টে যুজবেন্দ্র চাহল বৌদির কাছে আবদার করে লেখেন, 'ভাবি পরের বার চাহলকে দিয়ে ওপেন করানোর কথা বলবেন। আপনার কথা মনে হয় ঠিক শুনবে!' চাহালের এই রসিকতা নেটিজেনদের বেশ মনে ধরেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 21, 2020, 18:20 [IST]
Other articles published on Apr 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+