
আইপিএল এখনও আরও কিছুদিন ফুলস্টপ!
ফলে আইপিএল এখন আরও কিছুদিন ফুলস্টপ থাকতে চলেছে। শুধু আইপিএল নয়, বিশ্বের সমস্ত ক্রীড়া টুর্নামেন্টও স্থগিত থাকতে চলেছে ৷ ফলে ক্রিকেটারদের সকলই এখন পরিবারের সঙ্গে সময় দিতে ব্যস্ত। ক্রিকেট থেকে আকস্মিৎ ছুটি পেতে এখন পরিবারকে কোয়ালিটি টাইম দিচ্ছেন ক্রিকেটাররা। যেমনটা দিলেন যুজবেন্দ্র চাহাল।
|
পরিবারকে নাচিয়ে ছাড়লেন চাহাল
তবে অন্য সব ক্রিকেটারদের থেকে চাহালের স্পেশালিস্টি ভারতীয় এই লেগ স্পিনার লকডাউনে পরিবারকেও নাচিয়ে ছেড়েছেন।
|
চাহাল টিভির জনপ্রিয়তা
বাইশ গজে ব্যাটসম্যানদের হিমসিম খাওয়ার পরেই চাহাল টিভির মাধ্যমে ভারতীয় স্পিনার দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। চাহাল টিভিতে মুখ দেখানোর জন্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা নাকি তাকিয়ে থাকেন বলে অতীতে মজার মন্তব্য করেছেন ভারতীয় লেগ স্পিনার।
|
এবার বাবা-মাকে নাচালেন
এই প্রথম এবার এক ভিডিওতে বাবা-মাকে নাচিয়ে ছাড়লেন চাহাল। এর আগে ভারতীয় ক্রিকেটারদের তাঁর ভিডিওতে নাচিয়েছিলেন। এবার পরিবারকেও ছাড়লেন না। ভারতীয় এই ক্রিকেটার বরাবরই মজা করতে ভালোবাসেন। এবার টিকটকেও পা রেখেছেন তিনি ৷ আর সেখানে পরিবারের সঙ্গে মজার নাচের ভিডিও শেয়া করেছেন চাহাল।
|
রোহিতকে চাহালের ডান্স দেখার পরামর্শ যুবির
লকডাউনে বোলারদের ত্রাস রোহিত শর্মা নিজের মুম্বইয়ের বাড়িতে গৃহবন্দি রয়েছেন ৷ রোহিত -যুবরাজের ইনস্টাগ্রাম ভিডিও চ্যাটে যজুবেন্দ্র চাহালের প্রসঙ্গ উঠে এসেছে ৷ নিজেদের কথোপকথনে যুবি রোহিতকে চাহাল কীভাবে পরিবারকে দিয়ে নাচ করাচ্ছে দেখার জন্য পরামর্শ দিয়েছেন।
|
পাল্টা রোহিত যা বললেন
এতে রোহিত বলেন, 'আমি চাহালকে জিজ্ঞাসা করেছি তুই পাগল হয়ে যাসনি তো, নিজের বাবাকে নাচাচ্ছিস, নিজে দুষ্টুমি করিস চলবে, কিন্তু বাবাকে নাচানো কি ঠিক হচ্ছে? ' দুই ক্রিকেটারই চাহালের এই কাণ্ডকারখানায় হাসিতে ফেটে পড়েন।


Click it and Unblock the Notifications



















