
যুবশক্তি
তরুণ বয়সে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া জাহির খান, অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন বলে জানিয়েছেন। শুধু তিনি নন, তাঁর মতো অন্যান্য যুব তারকাদের কেরিয়ারের বিকাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে বলে দাবি জাহিরের। একই ভাবে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেও ক্রিকেট বিশ্ব বেশকিছু যুব তারকার উত্থান দেখেছে বলে জানিয়েছেন জাহির খান।

ভারতীয় ক্রিকেটের মানচিত্রে বদল
জাহির খানের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এমএস ধোনি দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। প্রথম জন ভারতীয় ক্রিকেটের মানচিত্রে বদল ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 'দাদা'র নেতৃত্বেই প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিতে শিখেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। মহেন্দ্র সিং ধোনি সেই ধারাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন বলে দাবি জাহির খানের। ধোনির নেতৃত্বেও ভারতীয় ক্রিকেটে উল্লেখযোগ্য বদল এসেছে বলে মনে করেন জ্যাক।

অভিজ্ঞতা
জাহির খানের কথায়, যখন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়কত্ব হাতে নিয়েছিলেন, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়রা থাকলেও তরুণ প্রজন্মের ওপরই নির্ভর ছিল ভারতীয় দলের শক্তি। সেই সময়কার যুব ক্রিকেটাররা, মহেন্দ্র সিং ধোনির আমলে অভিজ্ঞতার ভরপুর হয়ে ওঠে বলে জানিয়েছেন জাহির খান। দলে সচিন তেন্ডুলকরের মতো লেজেন্ডকেও পেয়ে যাওয়ায় মাহির কাজ অনেক সহজ হয়ে যায় বলে মনে করেন জ্যাক।

ব্যাটন
জাহির খানের কথায়, প্রতি দশকে কোনও কোনও ভারতীয় অধিনায়ক নিজেদের সেরা প্রমাণ করেছেন। একই ভাবে দায়িত্ব পরবর্তী প্রজন্মকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও প্রত্যেকে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন জাহির খান। সেদিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও এমএস ধোনির ভূমিকা উল্লেখযোগ্য বলে দাবি জাহিরের।


Click it and Unblock the Notifications



















