ক্রিকেটের কালো দিন! জিম্বাবোয়েকে সাসপেন্ড করল আইসিসি

দুর্নীতির অভিযোগ, যার জেরে জিম্বাবোয়ে ক্রিকেট সংস্থাকে সাসপেন্ড করল আইসিসি।

ফলে আগামী দিনে আইসিসি'র কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না জিম্বাবোয়ে।সেই সঙ্গে ক্রিকেট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনিকেও পদ থেকে অপসারণ করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বৃহস্পতিবার লন্ডনে আইসিসি'র বার্ষিক সভায় জিম্বাবোয়ে ক্রিকেট সংস্থাকে নিয়ে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতেই জিম্বাবোয়ে ক্রিকেট সংস্থাকে সাসপেন্ড করেছে তারা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, 'ক্রিকেটকে দুনীর্তিমুক্ত ও রাজনীতি থেকে দূরে রাখতেই নজিরবিহীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এই সানপেনশনের কারণে সেক্ষেত্রে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়ের ম্যাচ খেলা এখন বিশ বাঁও জলে।

আইসিসি'র এই সিদ্ধান্ত শুনে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর টুইটে লিখেছেন, 'জিম্বাবোয়ে ক্রিকেটে কালো দিন। দেশের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। এই দিনটা দেখতে হতে পারে দুঃস্বপ্নেও কল্পনা করিনি! ক্রিকেটার থেকে কোচ, সাপোর্ট স্টাফ, মাঠ কর্মীরা আজ কাজ হারালেন।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 19, 2019, 9:51 [IST]
Other articles published on Jul 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+