
আগে ব্যাটে সিঙ্গাপুর
সিঙ্গাপুরে চলতে থাকা ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাদের থেকে অপেক্ষাকৃত শক্তিশালী জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর। বৃষ্টির জন্য উভয় ইনিংসে দুই ওভার করে কমে যাওয়া ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে সিঙ্গাপুর। তবে তাদের কোনও ব্যাটসম্য়ানই ৫০ রান পেরোতে পারেননি। টিম ডেভিড ও মনপ্রীত সিং-র ৪১, এই ম্যাচে সিঙ্গাপুরের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

জিম্বাবোয়ের জবাব
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ওপেনার রেগিস চাকাভা ১৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। যদিও ম্যাচ দুর্দান্ত ভাবে ফিরেও আসে সিঙ্গাপুর। সিন উইলিয়ামসের ৬৬ ও টিনোটেন্ডার ৩২ রানও জিম্বাবোয়ের হার আটকাতে পারেননি। সিঙ্গাপুরের হয়ে ২টি করে উইকেট নেন অধিনায়ক আমজাদ মাহাবুব ও ঝনক প্রকাশ।

সিঙ্গাপুরের নতুন অধ্যায়
এর আগে সীমিত ওভারের ক্রিকেটে আইসিসি-র কোনও ফুল মেম্বার দেশকে হারাতে সক্ষম হয়নি সিঙ্গাপুর। জিম্বাবোয়েকে হারিয়ে এই প্রথমবার সেই নজির গড়ল এশিয়ার এই দেশ।


Click it and Unblock the Notifications


















