টি২০-তে তিনি বরাবরই বিধ্বংসী ব্যাটসম্যান। তার ফের একবার প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। টি২০-তে নিজের ব্যাটিং রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। অস্ট্রেলিয়া টি২০ দলের অধিনায়ক ফিঞ্চ জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭২ রানের ইনিংস খেললেন। এর আগে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৬ রান।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া জিম্বাবোয়ের বোলারদের ঠেঙিয়ে ২০ ওভারে ২২৩ রান তোলে। ওপেন করতে নেমে ডি'আর্সি শর্টকে (৪২ বলে ৪৬ রান) সঙ্গে নিয়ে কোনও উইকেট না হারিয়ে ফিঞ্চ ২২৩ রানের পার্টনারশিপ গড়েন।
১৯.২ ওভারের মাথায় প্রথম উইকেট পড়ে অজিদের। ফিঞ্চ মাত্র ৭৬ বলে ১৭২ রান করেন। মারেন ১০টি ছয় ও ১৬টি চার।
শেষে মুজারাবানির বলে আউট হয়ে ফিরলে অস্ট্রেলিয়া ২০ ওভারে ২২৯ রানে থামে। ফিঞ্চ এদিন হিট উইকেট আউট হন।