করোনার জেরে স্থগিতই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ধারণা অস্ট্রেলিয় অধিনায়কের

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব বলে মনে করেন সে দেশের ক্রিকেট অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেক্ষেত্রে কবে শুরু হবে এই টুর্নামেন্ট, তাও জানিয়ে দিলেন অজি দলের নেতা।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বের ২১০টি দেশে প্রভাব ছড়িয়েছে করোনা ভাইরাস। সবমিলিয়ে ২৬ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজারেরও বেশি মানুষের। অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৬৬০। মৃত্যু হয়েছে ৭৫ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়া জুড়ে লকডাউন জারি করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। করোনা ভাইরাসের জেরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ। সেক্ষেত্রে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

কী বললেন ফিঞ্চ

কী বললেন ফিঞ্চ

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ যে স্থগিত হতে চলেছে, সে ব্যাপারে তিনি মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসানো কার্যত অসম্ভব বলে মনে করেন ফিঞ্চ।

কবে শুরু হবে বলে মনে হয়

কবে শুরু হবে বলে মনে হয়

অ্যারন ফিঞ্চের কথায়, পরিস্থিতি স্বাভাবিক হতে এক, দুই, তিন কিংবা তারও বেশি সময় লাগতে পারে। করোনা প্রভাব কমলে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলতে তাঁর কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ। তাঁর কথায়, খেলাটাই মুখ্য। অন্যকিছু নিয়ে ভাবার প্রয়োজন নেই।

তাঁর চোখে ধোনিই সেরা, বললেন প্রাক্তন অস্ট্রেলিয় তথা সিএসকে তরকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 23, 2020, 14:59 [IST]
Other articles published on Apr 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+