সমীহ করেও জসপ্রীত বুমরাকে ত্রাস বানাতে রাজি নয় অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার কয়েক দিন পরেই দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি তো বটেই, চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফেরা পেসার জসপ্রীত বুমরা এই সিরিজে কী কামাল দেখান, সেদিকে তাকিয়ে বিশ্ব। তার আগে বুমরা সম্পর্কে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের মন্তব্যে নজর ফেরানো যাক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান জে সিরিজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান জে সিরিজ

১৪ জানুয়ারি মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে ভারত। ১৭ জানুয়ারি দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।

 এগিয়ে কে

এগিয়ে কে

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এই ওয়ান ডে সিরিজে বিরাট কোহলি শিবিরকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ। দুর্দান্ত ব্যাটিং লাইন-আপের পাশাপাশি চোট সারিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা জসপ্রীত বুমরা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে সমীহ করছে বিশ্ব।

বুমরাকে ফিঞ্চের সমীহ

বুমরাকে ফিঞ্চের সমীহ

জসপ্রীত বুমরা যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার, তা কার্যত মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর কথায়, বুমরার বল খেলা যতটা কঠিন, দূর থেকে তা পর্যবেক্ষণ করার অভিজ্ঞতাও অন্যরকম। অ্যারন ফিঞ্চের মতে, জসপ্রীত বুমরা একই গতি ও লাইনে ঘন্টার পর ঘণ্টা একই জায়গায় বল করে যেতে পারেন।

বুমরাকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই

বুমরাকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই

জসপ্রীত বুমরার প্রতি সমীহ প্রদর্শন করেও কেবল তাঁকে নিয়ে অস্ট্রেলিয়া দল আলাদা করে পরিকল্পনা করছে না বলেও জানিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর কথায়, ক্রিকেট টিম গেম। খেলার প্রতিটি বিভাগের জন্য তাঁদের আলাদা পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অজি অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 10, 2020, 17:31 [IST]
Other articles published on Jan 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+