আগামী মাসে ধোনিদের জিম্বাবোয়ে সফর বাতিল করল বিসিসিআই!

নয়াদিল্লি, ২২ জুন : বাংলাদেশে সবে সিরিজ খুইয়ে ধুঁকছে দল, তার মাঝেই মাঠের বাইরে আর এক সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। জানা গিয়েছে, বিসিসিআই ও টেন স্পোর্টসের মধ্যে সম্প্রচারজনিত মতানৈক্যের কারণে আগামী মাসে জিম্বাবোয়ে সফর বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী মাসে জিম্বাবোয়েতে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের।

এদিন বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে জানানো না হলেও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রচারজনিত সমস্যা ও ক্রিকেটারদের ক্লান্তির কারণে জিম্বাবোয়ে সফর বাতিল করা হয়েছে।

জিম্বাবোয়ে সফরের সম্প্রচার নিয়ে প্রথম থেকেই নানা ধোঁয়াশা ছিল। গতকালই সফর বাতিলের আশঙ্কা করে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি জারি করে। তবে সিরিজ হওয়ার বিষয়ে আশাপ্রকাশ করে এটাও বলা হয় যে, সমস্য়া মেটাতে টেন স্পোর্টস ও বিসিসিআইয়ের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।

জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান উইলসন মেনেস বলেন, "যদি সম্প্রচারের সমস্যা না মেটে তবে ভারতীয় বোর্ড ও জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতে আগামী বছর সফরের আয়োজন করা হবে।"

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 22, 2015, 16:59 [IST]
Other articles published on Jun 22, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+