দেশের শীর্ষ লিগের তকমা পাওয়া আইএসএলে ওড়িশাকে ১ গোলে হারাল নর্থইস্ট

4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது சென்னை

দীর্ঘদিনের বিতর্ক, টানাপোড়েন, আলাপ-আলোচনা শেষে আই লিগ নয়, আইএলএল-কেই দেশের সেরা লিগের তকমা দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। ভিয়েতনামের ডা নাং-এ আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিনই টুর্নামেন্টের চলতি মরশুমের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-কে ২-১ গোলে হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেড।

এআইএফএফ-র সিদ্ধান্ত

এআইএফএফ-র সিদ্ধান্ত

আই লিগের পরিবর্তে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল-কে ভারতের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। দেশের দুই লিগকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল ভারতীয় ফুটবল সংস্থা।

বিরুদ্ধে বিদ্রোহ

বিরুদ্ধে বিদ্রোহ

এআইএফএফ-র সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ ছয়টি আই লিগ খেলা ক্লাব। ভারতীয় ফুটবল সংস্থার সিদ্ধান্ত অনৈতিক বলে দাবি তুলে তারা এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র দ্বারস্থ হয়। এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থাকে এআইএফএফ-র বিরুদ্ধে চিঠিও লেখে দেশের ওই ছয় ক্লাব।

 এএফসি-র প্রাথমিক প্রতিক্রিয়া

এএফসি-র প্রাথমিক প্রতিক্রিয়া

প্রাথমিক ভাবে এআইএফএফ-র সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দেয় এএফসি। কেন আইএসএল-কে দেশের সেরা লিগ ঘোষণা করার হল, এআইএফএফ-র কাছে এর জবাব চায় এএফসি। পাল্টা চিঠি দিয়ে এর উত্তর দেয় ভারতীয় ফুটবল সংস্থাও।

শনিবারের বৈঠক

শনিবারের বৈঠক

ভিয়েতনামের ডা নাং-এ এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র কার্যকরী কমিটির বৈঠকে আইএসএল নিয়ে আলোচনা হয়। সেখানে ইন্ডিয়ান সুপার লিগকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। ভারতীয় ফুটবল সংস্থার দেওয়া লিগের রোড ম্যাপও স্বীকৃতি দিয়েছে এএফসি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এর অর্থ, আইএসএল জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে সরাসরি প্রবেশ করতে পারবে। অন্যদিকে আই লিগ জয়ী দল শুধু এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।

নর্থইস্টের জয়

নর্থইস্টের জয়

আইএসএল-র চলতি মরশুমের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-কে ২-১ গোলে হারিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। জয়ী দলের হয়ে গোল করেছেন নর্থইস্টের মার্কি তথা ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ান ও রিদিম টিয়াং। ওড়িশার হয়ে গোল করেন হার্নান্ডেজ।

রবিবারের ম্যাচ

রবিবারের ম্যাচ

রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাইইন এফসি ও মুম্বই সিটি এফসি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 27, 2019, 11:57 [IST]
Other articles published on Oct 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+