মোহনবাগানের পর এটিকে, দুই লিগে বাংলা থেকে ভারত সেরা দুই ক্লাব

ফুটবলে ভারত সেরা হওয়ার লড়াইয়ে, দুই টুর্নামেন্টে বাংলা থেকে দুই চ্যাম্পিয়ন। বাংলার ফুটবলে যা এই প্রথম। একদিকে আইজলকে ঘরের মাঠে হারিয়ে কল্যাণীতে আই লিগ জিতে ৫ বছর পর বাংলার কোনও ক্লাব ভারত সেরা হয়েছে। শেষবার ২০১৪-১৫ ফুটবল মরসুমে আইলিগ জয়ের পর ২০১৯-২০ মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান।

এবার শনিবার এদিন আইএসএলে চ্যাম্পিয়ন কলকাতার ক্লাব এটিকে। গোয়ার মাটিতে লিগ ফাইনালে এদিন চেন্নাইয়ান এফসিকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল এটিকে।

উল্লেখ্য দুই ক্লাব দুই লিগে সতন্ত্রভাবে চ্যাম্পিয়ন হয়ে পরের মরসুমে যৌথভাবে আইএসএল খেলতে চলেছে। পরের মরসুমে এটিকের সঙ্গে জুড়তে চলেছে মোহনবাগান। সেক্ষেত্রে শতাব্দী প্রাচীন ক্লাব এটিকে মোহনবাগান নামে পরের মরসুমে আইএসএল খেলবে। যার আগে শেষবার আই লিগের মঞ্চে বেইতিয়া-দিওয়ারারা চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছে। অন্যদিকে আজ রয় কৃষ্ণা উইলিয়ামসরা চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ল। দুই ভিন্ন লিগে ভারত সেরা বাংলার দুই দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 14, 2020, 22:34 [IST]
Other articles published on Mar 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+