স্পোর্টিং রাইটস না পেলে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী?

৩১ মে কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের পরও জটের সামনে ইস্টবেঙ্গল। ১ জুনের মধ্যে বিদায়ী বিনোয়াগকারী কোয়েসের থেকে স্পোর্টিং রাইটস নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই স্পোর্টিং রাইটস পায়নি ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবকে যদি কোয়েস ফুটবল রাইটস না দেয়, তাহলে কি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের খেলা সম্ভব?

ফেডারেশনে কোন নামে ইস্টবেঙ্গল

ফেডারেশনে কোন নামে ইস্টবেঙ্গল

ফেডারেশনে ইস্টবেঙ্গল ক্লাব কোয়েস ইস্টবেঙ্গল নামে নথিভুক্ত রয়েছে। সেই কারণেই বিচ্ছেদের পর দুই ক্লাবের মধ্যে বিচ্ছেদের সমস্ত কাগজ-পত্র ফেডারেশন দেখতে চায়।

ফুটবলারদের চুক্তির বৈধত্য?

ফুটবলারদের চুক্তির বৈধত্য?

নতুন মরসুমের জন্যে নিয়ম করে ফুটবলার রিক্যুট করার ঘোষণা করছিল ইস্টবেঙ্গল। বলবন্ত সিং, রিনো অ্যান্টো, শেহনাজরা ইস্টবেঙ্গলের লেটারহেডে সই করেছেন। যেখানে ফুটবলারদের সই থাকলেও ক্লাবের পক্ষ থেকে সই নেই। স্পোর্টিং রাইটস হন্তান্তরের পর ১ জুন থেকে ফুটবলার চুক্তিতে সই করে তা পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। ফেডারেশনে এখন ইস্টবেঙ্গল 'কোয়েস ইস্টবেঙ্গল এফসি' নামে নথিভুক্ত রয়েছে। ফলে ফুটবলারদের সঙ্গে যে চুক্তি হয়েছে ফেডারেশনের কাছে এখন তার কোনও বৈধ্যতা নেই।

ইস্টবেঙ্গলকে ফেডারেশন যে সময় দিয়েছে

ইস্টবেঙ্গলকে ফেডারেশন যে সময় দিয়েছে

ইস্টবেঙ্গলকে ফেডারেশন এখন ১ মাসের সময় দিয়েছে। জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে কোয়েসের থেকে ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইস নিয়ে আসতে হবে।

স্পোর্টিং রাইটস না পেলে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী?

স্পোর্টিং রাইটস না পেলে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী?

কোয়েসের থেকে এখন স্পোর্টিং রাইটস না পেলে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের খেলতে কোনও সমস্যা নেই। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি অবশ্য এমনটাই জানিয়েছেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ইস্টবেঙ্গল কোয়েস ইস্টবেঙ্গল নামে নথিভুক্ত থাকলেও আইএফএর কাছে ইস্টবেঙ্গল নামে নথিভুক্ত। যেকারণে স্পোর্টিং রাইটস ইস্যুতে লাল-হলুদ ব্রিগেডকে কলকাতা লিগে খেলার বিষয়ে চিন্তার কিছু নেই বলে সচিব জানিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 4, 2020, 11:46 [IST]
Other articles published on Jun 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+