আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে ৬ গোল দিল চেন্নাইয়ান এফসি, ওগবেছের হ্যাটট্রিক বিফলে

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৬-৩ গোলে হারিয়ে নক আউটের দিকে একধাপ এগোল চেন্নাইয়ান এফসি। বিফলে গেল কেরালা ব্লাস্টার্সের মার্কি ওগবেছের দুর্দান্ত হ্যাটট্রিক। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে দুই বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। অন্যদিকে ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টা্র্স।

জহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে চেন্নাইয়ান এফসি। প্রথমার্ধে মাঠে কার্যত রাজত্ব করে দুই বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়নরা। ৩৯ মিনিটে বিদেশি ক্রিভেল্লারোর গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান এফসি। ৪৫ মিনিটে চেন্নাই-র হয়ে দ্বিতীয় গোল দেন ভালস্কিস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল দেন চেন্নাইয়ান এফসি-র ক্রিভাল্লারো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে কেরালা ব্লাস্টার্স। ৪৮, ৬৫ ও ৭৬ মিনিটে গোল দিয়ে কেরালার হয়ে হ্যাটট্রিক করেন ওগবেছে। যদিও দ্বিতীয়ার্ধের ৫৯ ও ৮০ মিনিটে ছাংতে এবং অতিরিক্ত সময়ে ভালস্কিসের গোলে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে চেন্নাইয়ান এফসি।

রবিবার সন্ধ্যায় জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে এটিকে। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। এই ম্যাচ জিতলে ফের শীর্ষে পৌঁছে যাবে কলকাতা। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে থাকা জামশেদপুর এফসি-র কাছে এই ম্যাচ মরণ-বাঁচনের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 1, 2020, 22:41 [IST]
Other articles published on Feb 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+