আইএসএলে চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে মুম্বই সিটি-র প্লে অফের আশা শেষ

திருமண இணைய நிறுவனத்தின் விளம்பர தூதராக தோனி ஒப்பந்தம்- வீடியோ

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা বন্ধ হল মুম্বই সিটি এফসি-র। অন্যদিকে এই জয়ের ফলে নক-আউট পর্বে যাওয়া কার্যত নিশ্চিত হল দুই বারের টু্র্নামেন্ট জয়ী দলের। আজ সন্ধ্য়ায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে।

প্রথমার্ধ

প্রথমার্ধ

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি-র কাছে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা বন্ধ হল মুম্বই সিটি এফসি-র। অন্যদিকে এই জয়ের ফলে নক-আউট পর্বে যাওয়া কার্যত নিশ্চিত হল দুই বারের টু্র্নামেন্ট জয়ী দলের। আজ সন্ধ্য়ায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে।

দ্বিতীয়ার্ধ

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার মরিয়া চেষ্টা করে। সঙ্গে চলতে থাকে কড়া ট্যাকেলও। ফলে একাধিকবার ঘাত-প্রতিঘাতেও জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৫৪ মিনিটে জঘন্য ফাউলের পর মাথা গরম করে লাল কার্ড দেখেন মুম্বই সিটি এফসি-র সৌরভ দাস। এরপর দশ জনে নেমে আসা হোম টিমকে চেপে ধরে চেন্নাইয়ান এফসি। মুহুর্মুহ আক্রমণ তুলে আনতে থাকে অ্যাওয়ে দল। ম্যাচের ৮৩ মিনিটে লুসিয়ান গোইয়ানের গোলে চেন্নাইয়ের জয় নিশ্চিত হয়।

পয়েন্টস টেবিল

এই জয়ের পর ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি। ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে এবারের আইএসএল যাত্রা শেষ করতে হচ্ছে মুম্বই সিটি এফসিকে। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে এফসি গোয়া।

আজকের ম্যাচ

আজকের ম্যাচ

আজ সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হচ্ছে এটিকে। প্লে-অফে জায়গা পেলেও এই ম্যাচ জিততে মরিয়া দুই দলই। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সম পরিমাণ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ছেত্রীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 22, 2020, 10:01 [IST]
Other articles published on Feb 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+