আইএসএল সেমিফাইনালে গোয়ার মুখোমুখি চেন্নাইয়ান, বেঙ্গালুরু বনাম এটিকে

আইএসএলের শেষ লিগ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে ড্র করে সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়ান এফসি। অন্যদিকে লিগ তালিকার প্রায় পাদানিতে পৌঁছে যাওয়া নর্থইস্ট ইউনাইটেড, নিজেদের বিপর্যয়ের কারণ খোঁজার মরিয়া চেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় সেমিফাইনালে এটিকে ও বেঙ্গালুরু এফসি-র লড়াই দেখতে মুখিয়ে দেশের ফুটবল মহল।

প্রথমার্ধ

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন চেন্নাইয়ান এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররা। ম্যাচের ১৭ মিনিটে মাসিহ সাইঘানির গোলে এগিয়ে যায় অ্যাওয়ে দল। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধও দেন নর্থইস্টের মার্টিন চাভেস। ঠিক তার ২ মিনিট আগে বাজে ফাউল ও মাথা গরম করে লাল কের্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাইয়ানের টোনডোনবা সিং।

দ্বিতীয়ার্ধ

দ্বিতীয়ার্ধে দশ জনের চেন্নাইয়ান এফসিকে কব্জা করার মরিয়া চেষ্টা করে নর্থইস্ট ইউনাইটেড। ৭১ মিনিটে গোল করে হোম টিমকে এগিয়েও দেন মার্টিন চাভাস। তবে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি অ্যাওয়ে দল। শেষ দশ মিনিটের মুহুর্মুহ আক্রমণ ফল ম্য়াচের শেষ মুহূর্তে পায় চেন্নাইয়ান এফসি। গোল করে দলকে সমতায় ফেরান লাল্লিয়ানজুয়ালা ছাংগটে। ২-২ ফলে শেষ হয় ম্যাচ।

লিগ তালিকা

এই ড্র-র ফলে ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে চেন্নাইয়ান এফসি। সম পরিমাণ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে ঠাঁই হয়েছে নর্থইস্ট ইউনাইটেডের। ১৮ ম্য়াচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে অবস্থান করছে এফসি গোয়া।

সেমিফাইনাল

আগামী শনিবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসি। দুই দলের মধ্যে দ্বিতীয় লেগের ম্যাচ হবে ৭ মার্চ। চেন্নাইয়ানের হোম গ্রাউন্ডে হবে খেলা। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে হোম টিম বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এটিকে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে দুই দলের মধ্যে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 26, 2020, 10:20 [IST]
Other articles published on Feb 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+