করোনার জেরে সুনীলদের থমকে থাকা অনুশীলন শুরু করাতে উদ্যোগী মদ্রিচের দেশ

WORLD CUP 2019 IND VS SA | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ভারতীয় ফুটবল দলের কোচ তথা বিশ্বকাপার ইগর স্টিমাকের দেশ ক্রোয়েশিয়াই এবার এগিয়ে এল সুনীল ছেত্রীদের সাহায্যে। জানিয়ে দিল, ভারতে সম্ভব না হলে তাদের দেশে প্রস্তুতি সারতে পারেন মেন ইন ব্লু-রা। যদিও এ ব্যাপারে এখনও কোনও উত্তর দেয়নি ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ।

বিশ্বের ২১৩টি দেশের সাড়ে ১১ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত লক্ষ কুড়ি হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে ফুটবলের থেকেও মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষাকেই অধিক প্রাধান্য দেওয়ার পক্ষপাতি এআইএফএফ। সেক্ষেত্রে ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবিরের ভাবনাও যে বিশ বাঁও জলে ডুবে গিয়েছে, তা বলা চলে।

সেই খবর জানার পরই ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাক উদ্যোগী হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তিনি নিজের উদ্যোগে নাকি স্বদেশ তথা ২০১৮ বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে এই ইস্যুতে কথা বলেছেন বলে জানা গিয়েছে। এরপরই ওই দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তথা ১৯৯৮ সালের বিশ্বকাপের নায়ক দাভর সুকের। এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেলকে লেখা এক চিঠিতে ওই কিংবদন্তি জানিয়েছেন যে সুনীল ছেত্রীরা ক্রোয়েশিয়া প্রস্তুতি শিবির করতে চাইলে, করতে পারেন। মেন ইন ব্লু-কে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করে দিতেও রাজি হয়েছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন।

ভারতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে না এলেও ক্রোয়েশিয়া নিজেদের অনেকটাই সামলে নিয়েছে। সেক্ষেত্র ৮ অক্টোবর ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার আগে সুনীল ছেত্রীরা কোচ ইগর স্টিমাকের দেশে প্রস্তুতি নিতে যান কিনা, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের ফুটবল প্রেমীরা।

করোনায় মানবিক মোহনবাগান, সময়ের আগেই ফুটবলারদের সব বকেয়া বেতন শোধ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 7, 2020, 19:48 [IST]
Other articles published on Jul 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+