'টুয়েলফথ ম্যান' ফ্যানটাসি ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

'টুয়েলফথ ম্যান' ফ্যানটাসি ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে। বর্তমানে ভারতীয় ফুটবল মানে সুনীল ছেত্রী। তিনি ছাড়া 'টুয়েলফথ ম্যান' ফ্যানটাসি ফুটবলের সেরা বিজ্ঞাপন অন্য কেউ হতে পারেন না বলে মনে করেন সংস্থার কর্তারা।

অন্যদিকে 'টুয়েলফথ ম্যান' ফ্যানটাসি ফুটবলের ব্র্যান্ড আম্বাসেডর হতে পেরে খুশি হয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর মতে, এই সংস্থা দুর্দান্ত কাজ করছে। ভারতের ফুটবল প্রেমীদের কাছে 'টুয়েলফথ ম্যান' অন্যতম সেরা প্ল্যাটফর্ম হতে চলেছে বলেও মনে করেন সুনীল ছেত্রী। এতে ফুটবলের উন্নতি হবে বলে মনে করেন সুনীল ছেত্রী।

ভারতের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সুনীল ছেত্রী জাতীয় দলের জার্সিতে ৭২টি গোল করেছেন। যা আর্জেন্তিনিও ফুটবল তারকা লিওনেল মেসির থেকে বেশি। পেশাদারি ফুটবলে ১২৪টি গোল রয়েছে ভারতীয় ফুটবল দলের অধিনায়কের। ক্লাব পর্যায়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, জেসিটি, ডেম্পো, চিরাগ ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, মুম্বই সিটি এবং বেঙ্গালুরু এফসি-এর হয়ে খেলেছেন। ২০১৮ সালের আইএসএলে বেঙ্গালুরু এফসি-এর খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুনীল। তাঁর অধিনায়কত্বেই ২০১৯ সালে এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছি ভারতীয় ফুটবল দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 25, 2020, 17:31 [IST]
Other articles published on May 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+