ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-কে আটকে দিল নর্থ-ইস্ট ইউনাইটেড

திறமையை வெளிப்படுத்த காத்திருக்கும் அஸ்வின், தினேஷ் கார்த்திக்

আইএসএল-র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি টুর্নামেন্টের চলতি মরশুমের প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল। বৃষ্টিস্নাত ম্যাচে প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিলেন সুনীল ছেত্রীরা। গোলশূণ্য অবস্থাতেই শেষ হয় আইএলসএলের দ্বিতীয় ম্যাচ।

ঘরের মাঠ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বলিউড তারকা জন আব্রাহামের নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের ষষ্ঠ মরশুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। ম্যাচে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও নর্থ-ইস্টের মার্কি তথা ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ানের লড়াই দেখতে মুখিয়ে ছিলেন দেশের ফুটবল প্রেমীরা। তাতে জল ঢেলে ম্যাচের সব আকর্ষণ নিজের দিকে টেনে নেয় বৃষ্টি। বর্ষণসিক্ত কর্দমাক্ত মাঠে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হন দুই দলের খেলোয়াড়েরাই।

যদিও দুই দলই ম্যাচে গোলের সুযোগ পায় একাধিক। প্রথমার্ধে বেঙ্গালুরু ও নর্থ-ইস্টের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ছবি পাল্টে যায়। নর্থ-ইস্ট ইউনাইটেডের মার্কি আসামোয়ার গতি কমে যায়। নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন রাফায়েল আগুস্তো, সুনীল ছেত্রীরাও। একদম শেষ মুহূর্তে প্রতিপক্ষ দল চেপে ধরলেও গোল পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

টুর্নামেন্টের গত মরশুমের প্লে-অফের প্রথম লেগে এই দলের কাছেই হার হজম করতে হয়েছিল বেঙ্গালুরুকে। যদিও দ্বিতীয় লেগে তারকা জন আব্রাহামের দলকে হারায় চ্যাম্পিয়নরা। তবে এদিনের ম্যাচে দুই দলের মধ্যে সেই তুল্যমূল্য লড়াই চোখে না পড়ায় হতাশ হয়েছেন ফুটবল প্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 22, 2019, 9:37 [IST]
Other articles published on Oct 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+