নতুন বিনিয়োগকারীর সঙ্গে আইএসএল খেলা নিয়ে ৮০ শতাংশ নিশ্চিত ইস্টবেঙ্গল

হাত আর দিন বেশি না থাকলেও এর মধ্যে নতুন বিনিয়োগকারীর খোঁজ পাওয়া যাবে বলে দাবি ইস্টবেঙ্গলের। চলতি বছরের আইএসএলে অংশ নেওয়ার ব্যাপারেও ৮০ শতাংশ নিশ্চিত লাল-হলুদ। এই ইস্যুতে কী বললেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বা নীতু সরকার, তা দেখে নেওয়া যাক।

আইএসএল খেলার সুযোগ রয়েছে

আইএসএল খেলার সুযোগ রয়েছে

চলতি বছরের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায়নি বলে মনে করেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বা নীতু সরকার। বরং আগের থেকে সম্ভাবনা আরও বেড়েছে বলে মনে করেন এই লাল-হলুদ কর্তা। তাঁর বক্তব্য, এক মাস আগে ইস্টবেঙ্গেলের আইএসএল খেলার ৫০ শতাংশ সম্ভাবনা থাকলেও এখন তা বেড়ে ৮০ শতাংশ হয়েছে।

বিনিয়োগকারী সঙ্গে চুক্তি শীঘ্র

বিনিয়োগকারী সঙ্গে চুক্তি শীঘ্র

দেবব্রত বা নীতু সরকারের বক্তব্য, অতিমারীর কারণে নতুন বিনিয়োগকারীর সঙ্গে ইস্টবেঙ্গলের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হচ্ছে না। এ ব্যাপারে পাকা কথাও হয়ে রয়েছে বলে দাবি লাল-হলুদ কর্তার। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলেও দাবি দেবব্রত সরকারের।

এফএসডিএলের বক্তব্য

এফএসডিএলের বক্তব্য

গত মাসের এক বৈঠকে আইএসএল উদ্যোক্তা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল, স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিল, এ বছরের আইএসএলে অংশ নেবে দশ দলই। কোনও নতুন দলকে অন্তর্ভূক্ত করা হবে না। যদিও আনুষ্ঠানিক ভাবে সে কথা জানানো হয়নি। আজকের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করতে পারে এফএসডিএল।

ইস্টবেঙ্গল অনড়

ইস্টবেঙ্গল অনড়

এফএসডিএল যাই বলুক, তারা যে এবার আইএসএল খেলছে, তা বরাবারই জানিয়ে এসেছে ইস্টবেঙ্গল। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও নিজেদের আইএসএল খেলার ইচ্ছার কথা লাগাতার জানিয়ে এসেছে লাল-হলুদ।

টুটু বোসের করোনা আক্রান্তের খবরে ময়দান জুড়ে উদ্বেগ! গুজব উড়িয়ে কী জানালেন বাগান সভাপতি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 10, 2020, 13:32 [IST]
Other articles published on Aug 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+