ডার্বি হারের পর ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আলেজান্দ্রো

আই লিগে টানা তিন ম্যাচে হার। যার মধ্যে রবিবার মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে ১-২ গোলে নতিস্বীকার। ক্লাবের অন্দরে কোচকে নিয়ে ক্ষোভ বাড়ছিল। কল্যাণীতে ডার্বির আগের ম্যাচে গোকুলামের বিরুদ্ধে হারের পর গ্যালারিতে ফ্যানেদের মধ্যে 'গো ব্যাক' স্লোগানও ওঠে। যারপর ডার্বি হারের পর ইস্টবেঙ্গল ক্লাবের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো গার্সিয়া।

কোচ আলেজান্দ্রো ব্যক্তিগত কারণের জন্য দেশে ফিরে যেতে চান বলে জানানো হয়েছে। সেকারণে তিনি দলের দায়িত্ব ছাড়লেন বলে কোয়েস ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

গত বারের আই লিগ রানার্স ইস্টবেঙ্গল এবছর স্প্যানিশ কোচ গার্সিয়ার কোচিং একেবারেই দাগ কাটতে পারেনি। ৭ ম্যাচ শেষে লাল-হলুদের ঝুলিতে এখন ৮ পয়েন্ট পয়েছে। ৭ ম্যাচে ২টি জয়, ২টি হার ও ৩টি ম্যাচ ড্র করেছে। আলেজোন্দ্রো দায়িত্ব ছাড়ার পর, এক্ষুুণি অবশ্য ক্লাবে নতুন হেড কোচ আসার কোনও ইঙ্গিত নেই। বাকি কোচিং স্টাফেই এখন লিগের বাকি ম্যাচগুলির জন্য দায়িত্ব থাকবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য লিগে এই মুহূর্তে আলেজান্দ্রোর কোচিংয়ে চার্চিল ব্রাদার্স, গোকুলাম এফসি ও মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল।

প্রসঙ্গত গত বছর আলেজোন্দ্রোর কোচিংয়ে ২০ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে আই লিগের দ্বিতীয় স্থানে অভিযান শেষ করেছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের থেকে ১ পয়েন্ট এগিয়ে থেকে চেন্নাই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 21, 2020, 16:54 [IST]
Other articles published on Jan 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+