হাতে মাত্র ১৫ দিন! নইলে বড় জটিলতায় পড়তে চলেছে ইস্টবেঙ্গল

হাতে মাত্র আর ১৫ দিন! আগামী ১৫ দিন, অর্থাৎ দু'সপ্তাহের মধ্যে লড়াই করে কোয়েসের থেকে ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস জোগাড় করতে হবে। কেন না চলতি সপ্তাহে শেষেই আইএসএল ও আই লিগের ক্লাবগুলিকে লাইসেন্স নবীকরণের জন্যে চিঠি পাঠাতে চলেছে ফেডারেশন।

ইস্টবেঙ্গলের হাতে ১৫ দিন

ইস্টবেঙ্গলের হাতে ১৫ দিন

ফেডারেশনের চিঠি পাওয়ার দু'সপ্তাহের মধ্য়ে ক্লাবগুলিকে অফিসিয়াল কাগজপত্র সই করে পাঠানোর কথা। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকেও অন্য ক্লাবগুলির মতো দুসপ্তাহের মধ্য়েই কাগজ পাঠাতে হবে।

কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদ ইস্টবেঙ্গলের

কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদ ইস্টবেঙ্গলের

এক্ষেত্রে বিদায়ী বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক ছেদের পরেও সমস্যায় ফেঁসে ইস্টবেঙ্গল। ৩১ মে ইস্টবেঙ্গলের সঙ্গে কোয়েসের সম্পর্ক ছিন্ন হয়েছে। সম্পর্ক ছেদের পরপরই ইস্টবেঙ্গল স্পোর্টিং রাইটস পেতে চলেছে এই ভেবে নিয়ে, ফুটবলারদের সঙ্গে ক্লাবের প্যাডে আগামী ফুটবল মরসুমের জন্য ফুটবলারদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছিল ক্লাব। কিন্তু সম্পর্ক ছেদের পর প্রায় ১ মাস কাটতে চললেও ইস্টবেঙ্গল এখনও কোয়েসের থেকে ক্লাবের স্পোর্টিং রাইটস জোগাড় করে উঠতে পারেনি।

স্পোর্টিং রাইটস না পেলে ইস্টবেঙ্গলের কোথায় সমস্যা

স্পোর্টিং রাইটস না পেলে ইস্টবেঙ্গলের কোথায় সমস্যা

বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও এখনও ফেডারেশনে ক্লাব 'কোয়েস ইস্টবেঙ্গল' নামে নথিভুক্ত রয়েছে। সেক্ষেত্রে ক্লাবের স্পোর্টিং রাইটস প্রাক্তন বিনিয়োগকারীর থেকে না পেলে লাইসেন্সিং প্রক্রিয়া থেমে থাকবে। কোয়েসের থেকে এনওসি না পেলে আগামী দিনে ইস্টবেঙ্গলের আই লিগ বা আইএসএল খেলার অনিশ্চিত হয়ে পড়বে।

ইস্টবেঙ্গলকে বিস্তর জটিলতার মুখে পড়তে হতে পারে

ইস্টবেঙ্গলকে বিস্তর জটিলতার মুখে পড়তে হতে পারে

স্পোর্টিং রাইটস না পাওয়া অবস্থায় ক্লাব লাইসেন্সিং এর জন্য কোম্পানির নাম পরিবর্তন করতে গেলে ইস্টবেঙ্গলকে এখন বিস্তর জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে চিঠি লিখে এআইএফএফ এর কাছ থেকে কোম্পানি নাম পরিবর্তনের জন্যে ইস্টবেঙ্গলকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমতি নিতে হবে। তারপর ভবিষ্যতে যাতে কোনও সমস্যা না হয়, সেকারণে কোয়েস আর ইস্টবেঙ্গলের কাছ থেকে ফেডারেশন আলাদা আলাদা মুচলেখা চাইবে। এরপরই নতুন লাইসেন্সিংয়ের জন্য এআইএফএফ অনুমতি দেবে।

করোনায় আক্রান্ত হয়েছিলেন,ফ্লু-ভেবে এড়িয়ে যাওয়ার ভুল স্বীকার কিংবদন্তি ক্রিকেটারের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 29, 2020, 20:51 [IST]
Other articles published on Jun 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+