
বিমানের টিকিট পেলেন কি জনি অ্যাকোস্টা
এই মুহূর্তে ইস্টবেঙ্গেলর তিন বিদেশির ঘরে ফেরা নিয়ে চর্চা চলছিল। করোনা প্রভাবে কলকাতায় আটকে থাকা জনি অ্যাকোস্টা, কাশিম আইদারা ও লাল-হলুদের ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদারের ঘরে ফেরা ঝুলে ছিল। এখন কাশিম আইদারা ও স্প্যানিশ ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদার বাড়ি ফেরার বিমানের টিকিট পেয়ে গিয়েছেন। কিন্তু জনি এখনও বিমানের টিকিট পাননি।

দুই বিদেশি কবে ভারত ছাড়ছেন
কামিশ আইদারা ১৩ জুন ও কার্লোস নোদার ১৮ জুন ভারত ছাড়তে চলেছেন। বাকি দুই বিদেশি দেশে ফিরতে পারলেও টিকিট সমস্যায় জনিকে এখনও ভারতে আটকে থাকতে হবে।

ভিসা শেষে দুদিন আগে ঘরে ফেরা
১৫ জুন কাশিমের ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে ১৩ জুন দেশে ফিরতে চলেছেন তিনি। দিল্লি হয়ে তিনি লন্ডন যাবেন। অন্যদিকে নোদার ১৮ জুন মুম্বই, ফ্রাক্টফুর্ট হয়ে স্পেনে পৌঁছবেন।

কবে বাড়ি ফিরবেন জনি
ইস্টবেঙ্গলের তরফে তিন বিদেশিকে বাড়ি ফেরত পাঠানোর জন্য কাগজপত্র স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছিল। সেই মতো জনিরও ফেরার ব্যবস্থা হয়েছিল। কিন্তু জানা গিয়েছে আমেরিকা থেকে কোস্টারিকায় যাওয়া বিমানের ভাড়া এখন আকাশছোঁয়া। সেই কারণেই কোয়েস জনির টিকিটের ব্যবস্থা করা থেকে পিছিয়ে এসেছে। দেশে ফিরতে না পেরে কোয়েসের উপর ক্ষোভ উগরে দিয়েছেন জনি অ্যাকোস্টা।


Click it and Unblock the Notifications


















