
সাহায্যের ইচ্ছাশক্তিটাই আসল, প্রমাণ দিলেন যুব তারকা
নিজে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। করোনা-লকডাউন-কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া। এর মাঝেই ইস্টবেঙ্গল থেকে এখনও বেতন পাওয়া হয়ে ওঠেনি। তবু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাতে ভর করেই সামনে এগিয়ে এসেছেন যুব ফুটবলার। লকডাউনের কারণে উপার্জন হারানো ফুটবলার পরিবারদের সাহায্য করে চলেছেন যুব ফুটবলার মনোজ মহম্মদ।

৮০ খুদে ফুটবলারকে সাহায্য
রায়গঞ্জের মনোজ, স্থানীয় রায়গঞ্জ ওয়েলফেয়ারের ৮০ জন খুদে ফুটবলারের পরিবাবের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। চাল-ডাল-তেল-নুন, সংকটের দিনে এসব খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন তিনি।

টিনের বাড়িতে বাস, বেতনে টান!
খুদে ফুটবলারদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও করোনা পরিস্থিতিতে মনোজদের পরিবার কিন্ত একেবারেই সুখে নেই। মনোজের স্বল্প উপার্জনে সংসার চলে। বেতনে টান পড়তে সংসার চালাতে মনোজের মায়ের এখন টানাটানি অবস্থা।

বিপদে হাত উজাড় করতে পিছপা হননি ফুটবলার
জীবনে কষ্ট করে ফুটবল কেরিয়ার দাঁড় করিয়েছেন। তাই নিজের বিপদ জেনেও খুদে ফুটবলারদের বিপদে হাত উজাড় করতে পিছপা হননি মনোজ।


Click it and Unblock the Notifications
আম্ফান বিপদে জুনিয়র গোলকিপার মিঠুনের পাশে সাহায্যের হাত সিনিয়রের, উদাহরণ তৈরি করলেন শিল্টন

















