শতবর্ষের ইস্টবেঙ্গলে এবার জার্সি চমক, নতুন মরশুমে লাল-হলুদ জার্সি কেমন দেখে নিন

রবিবার থেকে ইস্টবেঙ্গলের শতবর্ষের কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। এদিন সকালবেলা বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে কুমারটুলি পার্ক থেকে ক্লাব পর্যন্ত শতবর্ষের স্মারক মশাল নিয়ে আসা হয়। রবিবার এই অনুষ্ঠানের আগে শনিবার নতুন মরশুমের জন্য ইস্টবেঙ্গলের জার্সি উন্মোচন হয়েছে। নতুন মরশুমের ইস্টবেঙ্গল জার্সিতে থাকছে, ইতিহাসের ছাপ।

শতবর্ষের ইস্টবেঙ্গলে এবার জার্সি চমক, নতুন মরশুমে লাল-হলুদ জার্সি কেমন দেখে নিন

শতবর্ষকে মাথায় রেখেই এবার জার্সিতে চমক দিল ক্লাব। ঠিক একশো বছর আগে ১৯২০ সালে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠার সময় দলের প্রথম জার্সি কেমন ছিল, তা জানা সম্ভব হয়নি। তবে ১৯২৫-২৬ সালের জার্সির হদিশ পাওয়া গিয়েছে।

১৯২৫সালে সেবার মোহনবাগানের বিরুদ্ধে গোল করে ইস্টবেঙ্গলকে জয় এনে দিয়েছিলেন নেপাল চক্রবর্তী। সেই নেপালবাবুর পরিবারের থেকে সেই সময়কার জার্সি চেয়ে তার আদলেই নতুন মরশুমের জার্সি তৈরি করল ইস্টবেঙ্গল। তাতে শতবর্ষের লেগোও থাকছে।

শনিবার ক্লাব তাঁবুতে নতুন মরশুমের জার্সি উন্মোচন হয়। অ্যাওয়ে জার্সি পড়েছিলেন সামাদ আলি মল্লিক, অন্যদিকে হোম জার্সি পড়েছিলেন মোহনবাগান থেকে এবার ইস্টবেঙ্গলে আসা পিন্টু মাহাতো।

সমর্থকদের জন্য এই জার্সির বিক্রির ব্যবস্থা করা হয়েছে। শতবর্ষের উৎসবে নতুন জার্সি পড়ে ক্লাবের হয়ে গলা ফাটাতে পারবেন সমর্থকরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 28, 2019, 14:19 [IST]
Other articles published on Jul 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+